advertisement

Tokyo Olympics 2020: ফের দুর্দান্ত জয় সিন্ধুর! ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে উঠলেন কোয়ার্টার ফাইনালে

Last Updated:

PV Sindhu in Tokyo Olympics Quarter Finals: এদিন ম্যাচ জিততে সিন্ধু সময় নেন মাত্র ৪১ মিনিট ৷ জিতলেন স্ট্রেট গেমে ৷ খেলার ফল ২১-১৫, ২১-১৩ ৷

Photo: Twitter
Photo: Twitter
টোকিও: পিভি সিন্ধুকে থামানো যাচ্ছে না ৷ বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা ৷ হায়দরাবাদি শাটলার এদিন ম্যাচ জিততে সময় নেন মাত্র ৪১ মিনিট ৷ জিতলেন স্ট্রেট গেমে ৷ খেলার ফল ২১-১৫, ২১-১৩ ৷
advertisement
প্রথম গেম জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ২২ মিনিট ৷ দ্বিতীয় গেম জেতেন আরও কম সময়ে, ১৯ মিনিটে ৷ ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী ম্যাচে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি এদিন ৷ ফলে সহজেই ম্যাচ জেতেন সিন্ধু ৷ টোকিওয়ে ষষ্ঠ বাছাই ভারতীয় তারকা ক্রমেই এগিয়ে চলেছেন পদক জয়ের পথে ৷ ভারতের আশা-ভরসা এখন তিনিই ৷ ডেনমার্কের মিয়ার বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড বরাবরই ভাল ৷ বৃহস্পতিবারের ম্যাচ ধরলে এই নিয়ে মোট ৬ বার মুখোমুখি হয়েছেন তাঁরা ৷ যার মধ্যে ৫ বারই জিততে সফল সিন্ধু ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo Olympics 2020: ফের দুর্দান্ত জয় সিন্ধুর! ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিয়ে উঠলেন কোয়ার্টার ফাইনালে
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement