advertisement

বিতর্ক শেষ, বিয়ের পিঁড়িতে সৌম্যজিৎ

Last Updated:

বিতর্কিত প্রেমিকাকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসলেন সৌম্যজিৎ, যা বললেন তিনি

#কলকাতা : ভুল বোঝাবুঝি শেষ এবার সুরু নতুন পথচলা ৷ এই কথা বলেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ৷ বিয়ে করলেন তাঁরই বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আনা তাঁর দীর্ঘদিনের বান্ধবী ৷
ঘটনার শুরু হয়েছিল এই বছর মার্চ মাস নাগাদ ৷ বারাসতে সৌম্যজিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। টিটি ফেডারেশনের সচিব এমপি সিং জানিয়েছেন  সমস্ত রিপোর্ট তারা পেয়েছেন ৷ তারপরই ভারতীয় টেবল টেনিস ফেডারেশন তাঁকে নির্বাসিত করে দেয় ৷ কমনওয়েলথ দল থেকে ছিটকে যান তিনি ৷
সৌম্যজিতের দীর্ঘদিনের বান্ধবী ছিলেন অভিযোগকারিনী৷  মেয়ে সাবালক হওয়ার পর একাধিকবার তরুণীর পরিবারের তরফে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু সৌম্যজিতের পরিবারের তরফে অনিচ্ছার কথা জানানো হয় বলে অভিযোগ। এমন কী ২৮ ফেব্রুয়ারি বাঘাযতীনের ফ্ল্যাটে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই সময় ঘোষ পরিবারের তরফে ইনোভা গাড়ি দাবি করা হয়েছিল। যদিও এরই মধ্যে বিয়ের যৌতুক হিসেবে হুগলির সিমলাগড়ের একটি জমি যৌতুক হিসেবে সৌম্যজিতের নামে দেওয়া হয় বলে দাবি তরুণীর পরিবারের। একইসঙ্গে কিছু সোনার গয়নাও দেওয়া হয়।
advertisement
advertisement
এদিকে বিভিন্ন ভাবে প্রাথমিকভাবে গ্রেফতারি এড়াতে দেশের বাইরে থাকলেও অবশেষে অভিযোগকারিনীকে বিয়েই করতে হয় সৌম্যজিৎকে ৷
এদিকে বিয়ের দিন দু‘জনের কেউই আর বিতর্ক চাননি ৷ জানিয়েছেন কোনোভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ এখন সেটা কাটিয়ে তাঁরা নতুন জীবনের পথে হাঁটা শুরু করবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিতর্ক শেষ, বিয়ের পিঁড়িতে সৌম্যজিৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement