advertisement

Narendra Modi congratulates Neeraj Chopra: নীরজের ইতিহাস চিরকাল মনে রাখা হবে, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মোদির

Last Updated:

অলিম্পিক্সের একশো বছরের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ (Narendra Modi congratulates Neeraj Chopra)৷

#দিল্লি: নীরজ চোপড়ার তৈরি করা ইতিহাস চিরকালের জন্য মনে রাখবে সবাই৷ এ ভাবেই টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার সোনা জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস সৃষ্টির জন্য নীরজকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও৷ প্রসঙ্গত অলিম্পিক্সের একশো বছরের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ৷
নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি লিখেছেন, 'টোকিওতে ইতিহাস লেখা হল৷ নীরজ চোপড়া যা করে দেখালেন, তা চিরকাল মনে রাখা হবে৷ তরুণ নীরজ চোপড়া অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন৷ তিনি যে চারিত্রিক দৃঢ়তা এবং আবেগ তুলে ধরেছেন, তা মনে রাখার মতো৷ সোনা জয়ের জন্য অভিনন্দন৷ '
advertisement
advertisement
নীরজকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, 'নজিরবিহীন জয় নীরজ চোপড়ার৷ জ্যাভলিনে আপনার সোনা জয় সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে ইতিহাস তৈরি করেছে৷ জীবনের প্রথম অলিম্পিক্সে আপিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রথম পদক নিয়ে আসছেন৷ আপনার এই কৃতিত্ব তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে৷ ভারত উল্লসিত, আন্তরিক অভিনন্দন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Narendra Modi congratulates Neeraj Chopra: নীরজের ইতিহাস চিরকাল মনে রাখা হবে, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মোদির
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement