advertisement

খেলার ব্রেকে সন্তানকে স্তন্যপান করালেন অ্যাথলিট, মাতৃত্বের অঙ্গীকারকে কুর্নিশ দুনিয়ার

Last Updated:

সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে ওই মহিলাকে ...

#আগরতলা: মা - শুধু একটা শব্দ বা দুটি অক্ষর নয় ৷ এর ব্যপ্তি অনেক বড়৷ খেলার মাঠে নজির গড়লেন এক অ্যাথলিট-এক মা ৷ ঘটনাটি ঘটেছে মিজোরামে৷ মিজোরামের তুইকুম কেন্দ্রের ভলিবল দলের এক প্লেয়ার এক বিপ্লব ঘটিয়েছেন ৷ প্রকাশ্যে স্তন্যপান করানো নিয়ে সামাজিক কিছু ট্যাবু আছে ৷ এই ছবি সেই চেনা ধ্যানধারণা একেবার সমূলে উপড়ে দিচ্ছে ৷ এই ঘটনায় কোনও অশ্লীলতা নেই, আছে শুধু ভালোবাসার অঙ্গীকার ৷
আইজলে রাজ্য গেমসের আসর বসেছিল ৷ সেখানেই সোমবার এই ছবি তোলা হয় ৷ ছবিতে দেখা যাচ্ছে লাভেনতুলাঙ্গি নিজের সাত মাসের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন ৷ ফেসবুকে ছবিটি শেয়ার হয়েছে নিনগ্লুন হাঙ্গালের হ্যান্ডেল থেকে ৷
ছবির ট্যাগলাইনে লেখা হয়েছে, "A stolen moment to feed her 7 month old baby in between a game was captured," "-যার মানে -‘‘একজন সাত মাসের সন্তানকে দুধ খাওয়ানোর এই মুহূর্ত চুরি করা হয়েছে ৷
advertisement
advertisement
তাঁর সাহসিকতা, মানবিকতা সবকিছুকেই সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ করা হচ্ছে ৷ গেমসের আসরে বিশেষ অনুমতি নিয়ে অ্যাথলিট তাঁকে মাঠে নিতে গিয়েছিল ৷ ম্যাচের বিরতি চলাকালীন তিনি সন্তানকে দুধ খাওয়ান ৷ এই ছবি দেখে রাজ্যের ক্রীড়ামন্ত্রী দারুণ খুশি ৷ তিনি এই অ্যাথলিটের জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন ৷
advertisement
মিজোরামে ৯ থেকে ১৩ ডিসেম্বর রাজ্য গেমসের আসর বসেছে ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলার ব্রেকে সন্তানকে স্তন্যপান করালেন অ্যাথলিট, মাতৃত্বের অঙ্গীকারকে কুর্নিশ দুনিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement