advertisement

Milkha Singh admitted to PGIMER: শরীরে অক্সিজেনের মাত্রা কমছে, আইসিউ-তে ভর্তি করানো হল মিলখা সিংকে

Last Updated:

৯১ বছরের মিলখার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নয়াদিল্লি: শরীরে অক্সিজেনের পরিমাণ ক্রমশই কমতে থাকায় ফের একবার হাসপাতালে ভর্তি করানো হল মিলখা সিং-কে ৷ বৃহস্পতিবারই আইসিইউ-তে সরানো হয় কিংবদন্তী অ্যাথলিটকে ৷ সংবাদমাধ্যমকে এই খবর প্রথম দেন মিলখা সিং-এর ছেলে জীব মিলখা সিং-ই ৷
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মিলখা সিং ৷ পরিবারের অনুরোধেই তাঁকে রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বাড়ি ফেরার পর ফের অসুস্থ বোধ করেন তিনি ৷ শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশই কমতে থাকায় ফের একবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (Post Graduate Institute of Medical Education and Research (PGIMER)-এর পক্ষ থেকে বলা হয়, “মিলখা সিং-কে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। শরীরের অক্সিজেন কমতে থাকাতেই এমন সিদ্ধান্ত।”
advertisement
মিলখা সিংয়ের বয়স এখন ৯১ বছর ৷ তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত হওয়াতে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Milkha Singh admitted to PGIMER: শরীরে অক্সিজেনের মাত্রা কমছে, আইসিউ-তে ভর্তি করানো হল মিলখা সিংকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement