advertisement

'...আগে পেরোলে পস্তায়', অভিনব ফেসবুক পোস্টে অশ্বিনকে সমর্থন করে পথ সুরক্ষার বার্তা কলকাতা পুলিশের

Last Updated:
#কলকাতা: গতকাল কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে জস বাটলারকে 'Mankaded ' করা নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া । নন স্ট্রাইকিং এন্ডে ক্রিকেটার ব্যাট ঠেকিয়ে না রাখলে আর সেই এন্ডের উইকেটের বেল ফেলে দিলে সেই আউটকে Mankaded বলা হয় ৷ টি-টোয়েন্টির ইতিহাসে এই প্রথমবার এহেন রান আউটে উঠেছে সমালোচনার ঝড় ।
তবে অশ্বিনের এই মানকাডেড বিতর্ক নিয়েই সচেতনতার অভিনব প্রচারে নেমেছে কলকাতা পুলিশ । বরাবরই নানা রকম সাম্প্রতিক ঘটনার মাধ্যমে পথ সচেতনতার বার্তা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কলকাতা পুলিশ । আর এই অশ্বিন প্রসঙ্গে তাঁকে সমর্থন করে কলকাতা পুলিশের বার্তা-'ক্রিজে হোক বা রাস্তায়, আগে পেরোলে পস্তায়' ।
Capture90
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালের এই বিতর্ক প্রসঙ্গেও অশ্বিন জানিয়েছিলেন বল ছোঁড়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন বাটলার ও এই কারণেই ম্যাচের মোড় ঘুরে যায় ।
গতকালের ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম্যান্স দিয়েছিলেন রাজস্থানের বাটলার ৷ কিন্তু তাঁর দারুণ ইনিংস থেমে যায় ৪৩ বলে ৫৯ রানে ৷ ননস্ট্রাইকিং এন্ডে তাঁর ব্যাট ক্রিজ টাচ করে ছিল না আর সেই সুযোগে তাঁকে আউট করে দেন অশ্বিন ৷ যা নিয়ে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৷ এই ধরণের আউট একেবারেই স্পোর্টসম্যান স্পিরিট বিরোধী, মত নেটিজেনদের ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'...আগে পেরোলে পস্তায়', অভিনব ফেসবুক পোস্টে অশ্বিনকে সমর্থন করে পথ সুরক্ষার বার্তা কলকাতা পুলিশের
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement