advertisement

Hockey World Cup : কলিঙ্গে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপে দৌড় শেষ ভারতের

Last Updated:
#ভুবনেশ্বর : সেমিফাইনালে যাওয়া হল না ভারতের ৷ হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে  নেদারল্যান্ডসের কাছে হেরে গেল ভারতীয় দল ৷
ঘরের মাঠে বিশ্বকাপের আসর ৷ দারুণ ফর্মে থাকা ভারতীয় হকি দলের খেলোয়াড়রা ৪৩ বছরের অপেক্ষা কাটাবেন এমনটা মনে করছিলেন অনেকেই ৷ গ্র‌ুপ পর্বে দারুণ পারফরম্যান্স ছিল ৷ কিন্তু বিশ্বকাপের মঞ্চে কখনই নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতেনি ভারত ৷ ভুবনেশ্বরেও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হল ৷
এদিন অবশ্য প্রথম গোল করে এগিয়ে গিয়েছিলে ভারত ৷ প্রথম কোয়ার্টারের ১২ মিনিটে গোল করেন আকাশদীপ ৷ কিন্তু প্রথমার্ধের ৪ সেকেন্ড আগেই গোল শোধ করে দেয় নেদারল্যান্ডস ৷
advertisement
advertisement
এরপর দু‘টি কোয়ার্টার এই ১-১ স্কোরলাইনই ছিল ৷ কিন্তু ফোর্থ কোয়ার্টারে ব্রেক থ্রু পায় নেদারল্যান্ডসই ৷ ৫০ মিনিটে গোল করে ডাচরা ৷ গোদের ওপর বিষফোঁড়া ৫৩ মিনিটে হলুদ কার্ড দেখে দশজন হয়ে যায় ভারত ৷ এরপর আরও গোল বাড়াতে পারত নেদারল্যান্ডস কিন্তু ভারতীয় ডিফেন্ডাররা দারুণ পারফর্ম করেন ৷
advertisement
তবে পেনাল্টি কর্নারের সুযোগ নিয়ে গোলে সমতা ফেরাতে পারেনি ভারতও৷  ফলে ২-১ স্কোরলাইনেই হারতে হয় ভারতকে ৷ ফলে এবারেও সেমিতে পৌঁছনো হল না তাদের ৷ কোয়ার্টারেই দৌড় শেষ শ্রীজেশ বাহিনীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hockey World Cup : কলিঙ্গে স্বপ্নভঙ্গ, বিশ্বকাপে দৌড় শেষ ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement