advertisement

Asian Games 2018: অলিম্পিক-জয়ীকে এক ঘুঁসিতেই...! এশিয়াডে সোনা ভারতের বক্সার অমিতের

Last Updated:

প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷

#জাকার্তা: এশিয়াডে ফের সোনা ভারতের৷ এ বার সোনা জিতলেন ভারতের বক্সার অমিত পঙ্ঘল৷ পুরুষদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতভকে হারিয়ে সোনা নিশ্চিত করলেন অমিত৷
প্রতিপক্ষ বেশ কঠিন ছিল৷ অলিম্পিক চ্যাম্পিয়ন দুসমাতভ বক্সিং দুনিয়ায় বড় নাম৷ সেই তুলনায় খানিকটা আন্ডারডগই ছিলেন ভারতের অমিত৷ কিন্তু মনের জোরটা ছিল অপরিসীম৷ যার নির্যাস, কঠিন লড়াইয়ে দুসমাতভকে ধরাশায়ী করলেন অমিত৷ প্রথমে খানিকটা রক্ষণাত্মক খেলছিলেন অমিত৷ ধীরে ধীরে জোর বাড়ান৷
অমিতই একমাত্র ভারতীয় বক্সার, যিনি এ বছরের এশিয়ান গেমসে ফাইনালে পৌঁছন৷ প্রথম রাউন্ডে দুসমাতভের কাছে বেগ পান অমিত৷ দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান৷ ভারতীয় বক্সারের কয়েকটি দুর্দান্ত হিট সামলাতে পারেননি উজবেক প্রতিপক্ষ৷
advertisement
advertisement
গত বছর হামবুর্গ ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপে এই দুসমাতভের কাছেই কোয়ার্টার ফাইনালে পরাজিত হন অমিত৷ সেমি ফাইনালে ফিলিপিন্সের কার্লো পালামকে ৩-২ হারিয়েছিলেন ভারতের ২২ বছর বয়সি এই সেনা জওয়ান৷ কমনওয়েল্থ গেমস-এও রুপো পান তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2018: অলিম্পিক-জয়ীকে এক ঘুঁসিতেই...! এশিয়াডে সোনা ভারতের বক্সার অমিতের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement