Achintya Sheuli: ভাঙা ঘরে সোনার আলো এসেছে, অচিন্ত্য শিউলির মা আজ সত্যি গর্বিতা, পোস্টাল বিভাগের কর্মীরা জানালেন শুভেচ্ছা
- Published by:Debalina Datta
Last Updated:
Achintya Sheuli at Commonwealth Games 2022: কমনওয়েলথে সোনার ছেলে অচিন্ত্যের লড়াইকে কুর্নিশ, বাড়িতে গেলেন ডাক বিভাগের কর্মীরা
#হাওড়া: সোনার ছেলে অচিন্ত্য, বার্মিংহামে অনুষ্ঠিত চলতি কমনওয়েলথ গেমসে সোনা জয়। তার এই জীবন কাহিনী হার মানাবে রূপ কথার গল্পকে। দেশ জুড়ে চর্চার নাম ভারত্তোলক অচিন্ত্য শিউলি। ছোট থেকে কঠিন জীবন যুদ্ধ লড়াইয়ে কখনও হার মানতে শেখেনি সে। তার লড়াইয়ের সঙ্গী মা ও দাদা, নিম্নবিত্ত পরিবার নিজে খেলা ছেড়ে ভাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অচিন্ত্যর দাদা অলোক শিউলি। বিশ্বের বুকে বাংলার নাম উজ্জ্বল করেছেন গ্রামীণ হাওড়ার প্রত্যন্ত গ্রামের অচিন্ত্য শিউলি।
ভারোত্তোলনে সোনা জিতেছেন পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। গরীবের ঘরের ছেলের সোনা জয়ের কাহিনীতে মজে সারা বাংলা। অচিন্ত্যর অপ্রতিরোধ্য লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ। এবার অচিন্ত্যর এই লড়াইকে কুর্নিশ জানাল ভারতীয় ডাক বিভাগ।
আরও পড়ুন - Weather Update: বেলা বাড়লেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, উত্তরবঙ্গে কমবে জোর, আজকের ওয়েদার আপডেট
advertisement
advertisement
ভারতীয় ডাক বিভাগের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার অচিন্ত্যর দেউলপুরের বাড়িতে যান ডাক বিভাগের আধিকারিকরা। অচিন্ত্যর মা পূর্ণিমা শিউলি ও অলোক শিউলির সাথে দেখা করে তাঁদের হাতে জাতীয় পতাকা, ফুল ও মিষ্টি তুলে দেন হাওড়া পোষ্টাল ডিভিশনের আধিকারিকরা।
আরও পড়ুন - রবির টানে : ২২ শে শ্রাবণের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি লন্ডন থেকে দেশে ফিরলেন ডোনা
advertisement
অচিন্ত্যর বাড়িতে উপস্থিত ছিলেন হাওড়া ২- পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং, বেগড়ী পোস্ট অফিসের সাব পোস্ট মাস্টার সুকমল মুখোপাধ্যায়, ভান্ডারদহের এবিপিএম রুদ্রপ্রসাদ মাল সহ অন্যান্যরা।
হাওড়া ২ য় পোস্টাল সাব ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং জানান, অচিন্ত্যর এই অপ্রতিরোধ্য লড়াই আমাদের সকলকে গর্বিত করেছে, অনুপ্রাণিত করেছে। তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েই হাওড়া পোষ্টাল ডিভিশনের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবে হার ঘর ত্রিরাঙ্গা কর্মসূচিতে তাঁর গর্ভধারিণী মা ও দাদার হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হল। রাজু বাবু জানান, অচিন্ত্য বাড়িতে এলে তাঁকে ফের সংবর্ধনা জানানোর পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
RAKESH MAITY
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 05, 2022 11:26 AM IST











