advertisement

ব্রক্ষপুত্রে ভাসান হাবাসের স্বপ্ন

Last Updated:

নর্থ ইস্ট ইউনাইটেড: ১ (নিকো ভেলেজ- ৭৭' ) অ্যাটলেটিকো দি কলকাতা: ০

নর্থ ইস্ট ইউনাইটেড: ১ ( নিকো ভেলেজ- ৭৭' )

অ্যাটলেটিকো দি কলকাতা: ০

#গুয়াহাটি: গ্রুপ টেবলে শীর্ষস্থান বেশ অনেকদিন হল হারিয়েছে অ্যাটলেটিকো দি কলকাতা ৷ দু’মাস ব্যাপী টুর্নামেন্টে অবশ্য লিগ টেবলে সাপ-সিঁড়ির খেলা চলতেই থাকবে ৷ কিন্তু তাই বলে পরপর হার হজম করাটাও যথেষ্ট কঠিন ৷ সেটাও আবার যদি গতবারের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে হয় ৷ শুরুটা দু্র্দান্ত করেও পরপর দুটো ম্যাচ হেরে এখন মোটেই স্বস্তিতে নেই অ্যান্তোনিও হাবাসের ছেলেরা ৷ চোট পেয়ে দলের মার্কি প্লেয়ার পোস্তিগা দেশে ফিরে যাওয়ার পর বেশ কয়েকটি ম্যাচে কখনও আরাতা, আবার কখনও বা জাভি লারা দলের বৈতরণী পার করেছেন ৷ কিন্তু পুণের বিরুদ্ধে গত ম্যাচে হারার পর গ্রুপ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থ ইস্টের কাছেও হার হজম করতে হল গতবারের চ্যাম্পিয়নদের ৷ দলে একজন প্রকৃত গোলস্কোরার অভাবের বিষয়টি এদিনের পর আরও বেশি প্রকট হয়ে উঠল ৷
advertisement
advertisement
পুণে ম্যাচের দলের সঙ্গে এদিন মোট পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করেন এটিকে কোচ হাবাস ৷ অন্যদিকে নর্থ ইস্ট কোচ ফারিয়াস তাঁর টিমে তিনটি পরিবর্তন আনেন৷এদিন গোটা ম্যাচে নজর কাড়লেন দু’দলের গোলকিপাররাই৷নর্থ ইস্টের রেহনেশ ও এটিকে-র অমরিন্দর সিং৷জাতীয় দলের এই দুই গোলকিপারের চোখ ধাঁধানো পারফরম্যান্স সত্যি দেখার মতো ছিল ৷ এদের বিশ্বস্ত হাতের সৌজন্যে অবধারিত বেশ কয়েকটি গোল হয়নি ম্যাচে ৷ প্রথমার্ধে খেলা অমীমাংসিত ভাবেই শেষ হয়৷ ম্যাচের ৬৩ মিনিটে ফ্রান্সিস ডেডজির বদলে আর্জেন্তাইন ফরোয়ার্ড ভেলেজকে নামান কোচ৷৭৭ মিনিটে ভেলেজের গোলেই জয় নিশ্চিত করে নর্থ ইস্ট৷
advertisement
এই ম্যাচের পর ছ’পয়েন্ট নিয়ে ছ’নম্বরে থাকল নর্থ ইস্ট৷ অন্যদিকে, পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে এটিকে৷আগামী বৃহস্পতিবার দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে যুবভারতীতে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে এটিকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্রক্ষপুত্রে ভাসান হাবাসের স্বপ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement