advertisement

India vs New Zealand at Eden Gardens: রবিবার ইডেনে খেলা দেখতে যাচ্ছেন? নাইট কারফিউয়ের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য

Last Updated:

সরকারি নিয়ম অনুযায়ী করোনা অতিমারির জন্য রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউয়ের বিধিনিষেধ জারি থাকে (India vs New Zealand at Eden Gardens৷

ইডেন গার্ডেন্সে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত৷
ইডেন গার্ডেন্সে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত৷
#কলকাতা: ইডেনে ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচের জন্য (India vs New Zealand at Eden Gardens) নাইট কারফিউয়ের বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার (West Bengal Night Curfew)৷ এ দিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার রাত এগারোটার বদলে রাত ১টা থেকে নাইট কারফিউয়ের বিধিনিষেধ বলবৎ করা হবে৷
সরকারি নিয়ম অনুযায়ী করোনা অতিমারির জন্য রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউয়ের বিধিনিষেধ জারি থাকে৷ জরুির প্রয়োজন ছাড়া ওই সময়ের মধ্যে বাইরে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন৷
advertisement
কিন্তু ইডেনে যে হেতু রবিবার খেলা শেষ হতে হতেই রাত এগারোটার কাছাকাছি বেজে যাবে, তাই ওই সময়ে বিধিনিষেধ জারি থাকলে খেলা দেখতে আসা সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়বেন৷ খেলা শেষ হওয়ার দর্শকদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয়, সেই কারণেই বিধিনিষেধ আংশিক শিথিল করা হল৷ পাশপাশি খেলা শেষ হওয়ার পর খেলোয়াড়দের হোটেলে ফিরতেও বেশ কিছুটা সময় লাগবে৷
advertisement
প্রায় দু' বছর পর দর্শক ভর্তি ইডেনে ফের কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হতে চলেছে৷ রবিবারের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে৷ টিকিটের জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে৷ দর্শকদের কথা মাথায় রেখেই তাই রবিবারের জন্য নাইট কারফিউয়ের নিয়ম শিথিল করল রাজ্য সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand at Eden Gardens: রবিবার ইডেনে খেলা দেখতে যাচ্ছেন? নাইট কারফিউয়ের বিধিনিষেধে ছাড় দিল রাজ্য
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement