কমেন্ট্রি বক্সে ‘নাগিন ডান্স’ ! গাভাসকরকে নিয়ে উত্তাল বাংলাদেশ
Last Updated:
বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের রাগের অন্যতম কারণ হল কমেন্ট্রি বক্সে কিংবদন্তী সুনীল গাভাসকরের নাগিন ডান্স ৷
#কলম্বো: শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার পর বাংলাদেশি ক্রিকেটারদের ‘নাগিন ডান্স’ দারুণ সুপারহিট হয় ৷ দীনেশ কার্তিকের ছক্কায় রবিবার ফাইনালে ভারতের কাছে হারার পর শ্রীলঙ্কার সমর্থকরাও বাংলাদেশি ক্রিকেটারদের ব্যঙ্গ করে গ্যালারিতে ‘নাগিন ডান্স’ নাচেন ৷ এপর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের রাগের অন্যতম কারণ হল কমেন্ট্রি বক্সে কিংবদন্তী সুনীল গাভাসকরের নাগিন ডান্স ৷
বাংলাদেশি ক্রিকেটারদের নকল করে মজার ছলেই কমেন্ট্রি বক্সে সেই নাচ নেচে দেখিয়েছিলেন গাভাসকর ৷ সেইসময় তাঁর সঙ্গে কমেন্ট্রি বক্সে ছিলেন আমির সোহেল এবং ব্রেট লি-ও ৷ বিষয়টা গাভাসকর মজা করে করলেও সেটা বাংলাদেশি সমর্থকদের মোটেই পছন্দ হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় এর জন্য ক্রিকেটপ্রেমীদের তীব্র আক্রমণের শিকার হলেন সানি ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের উদ্দেশ্যে অনেক গালিগালাজ এবং কটূক্তিই ভেসে আসে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের তরফে ৷
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 19, 2018 8:11 PM IST














