advertisement

Narendra Modi on Vinesh Phogat: 'তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!' ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি

Last Updated:

অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷

ভিনেশের জন্য পোস্ট মোদির৷
ভিনেশের জন্য পোস্ট মোদির৷
নয়াদিল্লি: ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷
অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷
advertisement
advertisement
advertisement
ভিনেশ ফোগটের স্বপ্নভঙ্গের এই খবর আসার পরই এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন৷ তুমি ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতবাসীর কাছে অনুপ্রেরণা৷ আজকের এই ধাক্কা যন্ত্রণাদায়ক৷ যে হতাশা আমায় গ্রাস করেছে তা ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পেলে ভাল হত৷ তবে একই সঙ্গে আমি জানি একইসঙ্গে আমি জানি, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিমূর্তি তুমি। চিরদিন তোমার প্রকৃতি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া৷ আরও শক্তিশালী হয়ে ফিরে এসো৷ আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করছি৷’
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ৷ সেই সময়, মোদি বিরোধী স্লোগানও দিয়েছিলেন তিনি৷ এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেকথা মনেও করিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Narendra Modi on Vinesh Phogat: 'তুমি দেশের গর্ব, শক্তিশালী হয়ে ফিরে এসো!' ফোগটের স্বপ্নভঙ্গ হতেই লিখলেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement