advertisement

Dhoni: কত টাকা ইনকাম ট্যাক্স দিলেন ধোনি? টাকার অঙ্কটা শুনলে বিশ্বাস করতে পারবেন না

Last Updated:
আবারও রেকর্ড ইনকাম ট্যাক্স দিলেন ধোনি
আবারও রেকর্ড ইনকাম ট্যাক্স দিলেন ধোনি
রাঁচি: মহেন্দ্র সিং ধোনি সবদিক দিয়ে বাকিদের থেকে আলাদা। সামান্য একজন টিকিট কালেক্টর থেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল ক্যাপ্টেন হওয়া, তার জীবনটা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। দেশের প্রচুর বড়লোক যখন ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে ব্যস্ত, তখন নতুন নজির তৈরি করলেন মহেন্দ্র সিং ধোনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন প্রায় তিন বছর হয়ে গেল। কিন্তু এখনও ভারতের অর্থনীতিতে আগের মতো অবদান রেখে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের আয়কর বিভাগের দেওয়া তথ্যমতে, এবারও এককভাবে নিজ রাজ্য ঝাড়খন্ডের সবচেয়ে বেশি করদাতা হয়েছেন ধোনি।
আরও পড়ুন - East Bengal: কোচ লোবেরার পর ট্রান্সফার মার্কেটে ঝড় তোলার পথে ইস্টবেঙ্গল, নজর একাধিক ফুটবলারে
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকে ঝাড়খন্ডে সর্বোচ্চ করদাতার অবস্থানটা ধোনি নিজের দখলেই রেখেছেন। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ধোনি। কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর এত দিন পরও আয় কমেনি প্রাক্তন এই ভারতীয় অধিনায়কের, যা তাঁকে ধারাবাহিকভাবে করদাতাদের তালিকায় শীর্ষে থাকার সুযোগও করে দিয়েছে।
advertisement
advertisement
ভারতের কর বিভাগ বলছে, ২০২২-২৩ সালে ধোনির আয় ছিল আগের আর্থিক বছরের প্রায় সমান। আর গত ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরের জন্য আয়কর বিভাগে অগ্রিম ৩৮ কোটি টাকা কর প্রদান করেছেন। এর আগে ২০২০-২১ সালের ধোনি আগাম কর প্রদান করেছিলেন প্রায় ৩০ কোটি টাকা। বিশেষজ্ঞদের হিসাব বলছে, ধোনি যদি ৩৮ কোটি টাকা কর হিসেবে প্রদান করেন, তার মানে তাঁর আয় আনুমানিক ১৩০ কোটি।
advertisement
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রায় তিন বছর পরও ধোনির এই আয়কে ঈর্ষণীয় বলতে হয়। এর আগে ২০১৯-২০ সালে ধোনি কর দিয়েছিলেন ২৮ কোটি । ২০১৮-১৯ সালেও সমান কর প্রদান করেছিলেন বর্তমানে আইপিএলে খেলা এই ব্যাটসম্যান। এছাড়া ২০১৭-১৮ সালে ধোনি কর দিয়েছিলেন ১২ কোটি ১৭ লাখ। আর ২০১৬-১৭ সালে তিনি কর দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লাখ।
advertisement
ক্রিকেট ছাড়া বেশ কিছু কোম্পানিতেও বিনিয়োগ রয়েছে ধোনির। যেসব কোম্পানিতে ধোনির বিনিয়োগ আছে, তাদের ভেতর হোমলোন, কারস ২৪, খাতাবুক উল্লেখযোগ্য। এর বাইরে রাঁচিতে তাঁর ৪৩ একর জমিও রয়েছে। বর্তমানে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছেন ধোনি। সেখানেও তার জয়ের খিদে আগের মতই রয়ে গিয়েছে বোঝা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Dhoni: কত টাকা ইনকাম ট্যাক্স দিলেন ধোনি? টাকার অঙ্কটা শুনলে বিশ্বাস করতে পারবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement