advertisement

Mahendra Singh Dhoni and Yuvraj Singh: যুবরাজের কেরিয়ার নিজের হাতে খতম করে দিয়েছিলেন ধোনি! বিস্ফোরক এই অভিযোগের উপর থেকে পর্দা সরালেন প্রাক্তন নির্বাচক

Last Updated:

Mahendra Singh Dhoni and Yuvraj Singh: যুবরাজ সিংয়ের কেরিয়ারে ফুলস্টপ দিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি মারাত্মক এই অভিযোগের ওপর থেকে রহস্যের পর্দা সরালেন সন্দীপ পাতিল

যুবরাজ সিংয়ের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন ধোনি, পর্দা সরালেন পাতিল- Photo- File
যুবরাজ সিংয়ের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন ধোনি, পর্দা সরালেন পাতিল- Photo- File
কলকাতা: যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন- তাঁর দাবি ছিল মহেন্দ্র সিং ধোনি তাঁর ছেলেকে বাদ দেওয়ার চক্রান্ত করেছিলেন৷  ২০০৭ সালে, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন, তখন ধোনি নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ছিলেন। ২০১১ সালে, যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনি জয়সূচক ছক্কা মেরে টিম ইন্ডিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, তখন যুবরাজ সিং নন-স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কয়েক বছর পরে, পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যেতে দেখা যায়।
ধোনি এবং যুবরাজের মাঠের কেমিস্ট্রি দেখে খুব কম লোকই অনুমান করেছিলেন যে ভারতীয় অধিনায়ক একদিন বাঁহাতি সুপারস্টার ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়া থেকে নাম ছাঁটাই করার ক্ষেত্রে কাঠি করার জন্য অভিযুক্ত হবেন। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ বারবার ধোনির উপর আক্রমণ করে বলেছেন যে যুবরাজের কেরিয়ার খতম হওয়ার জন্য তিনিই দায়ী। এত বছর বাদে, প্রাক্তন নির্বাচক সন্দীপ পাতিল এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশ করলেন৷
advertisement
advertisement
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও নির্বাচক সন্দীপ পাতিল স্পষ্ট করে বলেছেন যে যুবরাজের কেরিয়ারের কোনও পর্যায়েই দল থেকে বাদ পড়ার পিছনে ধোনির কোনও ভূমিকা ছিল না। চার বছর ধরে ভারতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন সন্দীপ পাতিল৷ ইউটিউব চ্যানেল দ্য ভিকি লালওয়ানি শো-তে বলেছেন, “একবারও নয় – কোনও নির্বাচন সভায় নয়, সফরে নয়, ম্যাচ চলাকালীন নয়’’ সন্দীপ পাতিলের সোজাসাপ্টা উত্তর ছিল, যখন তাঁকে প্রশ্ন করা হয় মহেন্দ্র সিং ধোনি কি যুবরাজ সিংকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন?  তিনি আরও বলেন, আমি রেকর্ডে এটি বলছি ধোনির পক্ষে কথা বলেন৷ পাতিল বলেন, ‘‘প্রাক্তন অধিনায়কের নির্বাচকদের উপর আস্থা ছিল।’’ যুবরাজ সিংকে বাদ দেওয়ার পিছনে ধোনির ভূমিকা ব্যাখ্যা করে পাতিল বলেন, “নির্বাচক কমিটির উপর তার পূর্ণ আস্থা ছিল। তিনি কিছুই বলেননি।”
advertisement
যুবরাজ সিংয়ের বাবা এবং প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং বারবার বলেছেন যে ধোনি তার ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যোগরাজ ধোনির প্রতি তার প্রশংসা প্রকাশ করেছেন। তিনি তার ছেলে যুবরাজকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য ধোনিকে দোষারোপ করেন, জোর দিয়ে বলেন যে এই কাজটি ক্ষমার অযোগ্য এবং এই সিদ্ধান্তে ধোনির ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন।
advertisement
তিনি বলেন, “আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। তার আয়নায় নিজেকে দেখা উচিত। সে একজন দুর্দান্ত ক্রিকেটার, আমি তাকে স্যালুট জানাই। কিন্তু সে আমার ছেলের সঙ্গে যা করেছে তা ক্ষমার অযোগ্য।” এখন সবকিছু বেরিয়ে আসছে, আর এটা কখনই ক্ষমা করা যাবে না।” তিনি আরও বলেন, “ওই লোকটি আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে, যে আরও চার-পাঁচ বছর খেলতে পারত… আর কখনও যুবরাজ সিং আসবে না।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mahendra Singh Dhoni and Yuvraj Singh: যুবরাজের কেরিয়ার নিজের হাতে খতম করে দিয়েছিলেন ধোনি! বিস্ফোরক এই অভিযোগের উপর থেকে পর্দা সরালেন প্রাক্তন নির্বাচক
Next Article
advertisement
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
  • যুদ্ধ শেষ করতে রাজি ইরান

  • কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত

  • ট্রাম্প কি তা মানতে পারবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement