advertisement

কলকাতায় পৌঁছল মোহনবাগান, চ্যাম্পিয়নদের বরণ করে নিল লাখ লাখ সমর্থকরা

Last Updated:
কলকাতায় পৌঁছে গেল চ্যাম্পিয়ন মোহনবাগান
কলকাতায় পৌঁছে গেল চ্যাম্পিয়ন মোহনবাগান
কলকাতা: রবিবার দুপুরে মোহনবাগান বারোটা ৪৫ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাইরে এল। আগেই জানা ছিল এই সময় কলকাতায় পা রাখবে আই এস এল চ্যাম্পিয়ন দল। বিমানবন্দর থেকে ফুটবলাররা বেরিয়ে আসছেন, সবুজ মেরুন আবির এবং পতাকা নিয়ে সমর্থকরা তাদের জড়িয়ে ধরলেন। ঢোল ব্যান্ড পার্টি নিয়ে বাজানো হল। চ্যাম্পিয়ন দলের নামে গগনভেদী চিৎকার।
কোচ হুয়ান অবাক হয়ে দেখছিলেন সমর্থকদের পাগলামো। হাত নেড়ে প্রীতম, শুভাশিস, হুগোরা উঠে গেলেন বাসে। এরপর আরপি এসজি অফিসে মমিনপুরে যাবে দল। সেখানে সাংবাদিক সম্মেলন হবে। তবে আজ মোহনবাগান ক্লাবের ট্রফি যাবে কিনা সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। একান্ত ফুটবলাররা না পারলে আগামীকাল যাওয়া হবে। সমর্থকরা মোটর বাইক নিয়ে উপস্থিত ছিলেন। ফুটবলাররা নিজেরাও এইসব মুহূর্ত নিজেদের ক্যামেরাবন্দি করে রাখলেন মোবাইলে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতায় পৌঁছল মোহনবাগান, চ্যাম্পিয়নদের বরণ করে নিল লাখ লাখ সমর্থকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement