advertisement

মেসি ম্যাজিশিয়ান, কিন্তু আমাকে গোল করতে পারবে না! চ্যালেঞ্জ `মেক্সিকোর প্রাচীরের'

Last Updated:

Mexican goalkeeper Guillermo Ochoa ready for Lionel Messi Argentina challenge in Qatar World Cup. মেসি ম্যাজিশিয়ান, কিন্তু আমাকে গোল করতে পারবে না! খোলা চ্যালেঞ্জ মেক্সিকোর দেওয়াল ওচোয়ার

আর্জেন্টিনা কী আটকে যাবে তার হাতে ?
আর্জেন্টিনা কী আটকে যাবে তার হাতে ?
#দোহা: লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে মেক্সিকোর ভরসা তিনি। বয়স হয়েছে, কিন্তু পুরনো অভ্যাস বদল হয়নি। ক্লাব ফুটবলের মতোই তাঁর আন্তর্জাতিক ফুটবলের পথচলা। সারা বছর আহামরি কিছু নেই। কিন্তু বিশ্বকাপ এলেই যেন মেক্সিকান দেওয়াল হয়ে যান ৬ ফুট উচ্চতার এই গোলকিপার। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল আর ২০১৮ বিশ্বকাপে জার্মানির পর এবার কাতারেও প্রমাণ করেছেন, তাঁর দেয়ালের কত ক্ষমতা।
লা লিগায় এক মরশুমে (২০১৬-১৭) সবচেয়ে বেশি ৮২ গোল হজমের ‘রেকর্ড’টা গিয়ের্মো ওচোয়ার। আবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক মরশুমে সবচেয়ে বেশি সেভের কীর্তিও এ মেক্সিকান গোলরক্ষকের। মেক্সিকো যে পোল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, তার মূলে ছিলেন ওচোয়াই।
advertisement
advertisement
সেদিন রবার্ট লেভানডফস্কির পেনাল্টি রুখে দিয়েছিলেন ওচোয়া। ৩৭ বছর বয়সী এই গোলকিপারের সামনে এবার লিওনেল মেসির আর্জেন্টিনা। মালাগা ও গ্রানাডায় খেলেছেন, তাই মেসির খেলার সঙ্গে ভালোই পরিচিতি আছে। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে নিয়ে আছে মুগ্ধতাও। মেসি তাঁর চোখে ‘ফুটবল ইতিহাসের সেরা যদি না–ও হন, অন্যতম সেরা।
advertisement
কেন অন্যতম বিশ্বসেরা, সেটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, মেসি জাদু জানে। দেখা গেল ম্যাচে সে কিছুই করছে না। কিন্তু হুট করেই মিনিটের মধ্যে একটা গোল করে দিতে পারে। ওচোয়া মনে করেন আজ মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা চাপে থাকবে কারণ তাদের প্রত্যাশা বেশি। মেক্সিকোর এই তরুণ দলটা অনেক হিসেব বদলে দিতে পারে মনে করেন তিনি।
advertisement
মেসিকে সম্মান করলেও আজ তাকে টপকে ফুটবল সুপারস্টারের গোল করা কঠিন জানিয়ে রাখলেন ওচোয়া। এই লড়াইতে পেছন থেকে দলকে নেতৃত্ব দিতে চান বুড়ো ওচোয়া। অতীতে অনেক দলের মত আজ আর্জেন্টিনাও তার হাতে আটকে যায় কিনা সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি ম্যাজিশিয়ান, কিন্তু আমাকে গোল করতে পারবে না! চ্যালেঞ্জ `মেক্সিকোর প্রাচীরের'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement