advertisement

MB vs EB: শেষ মুহূর্তে গোল পেত্রাতোসের, বড় ম্যাচে সমতা ফেরাল মোহনবাগান! খেলার ফল ২-২

Last Updated:

MB vs EB: হাবাস বনাম কুয়াদ্রেয়ত মস্তিষ্কের লড়াই, মাঠে লড়ছেন ২২ প্লেয়ার

MB vs EB:  হাবাস বনাম কুয়াদ্রেয়ত মস্তিষ্কের লড়াই, মাঠে লড়ছেন ২২ প্লেয়ার
MB vs EB: হাবাস বনাম কুয়াদ্রেয়ত মস্তিষ্কের লড়াই, মাঠে লড়ছেন ২২ প্লেয়ার
MB vs EB: দিমিত্রি পেত্রাতোসের গোলে সমতা ফেরাল মোহনবাগান৷ ম্যাচের ৮৭ মিনিটে দুরন্ত গোল করে সমতা ফেরান অজি তারকা৷ আপাতত খেলার ফল ২-২৷
প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে ক্লেইটন সিলভার পেনাল্টি থেকে বড় ম্যাচে এগিয়ে গেল ইস্টবেঙ্গল৷ ৮০ মিনিট পর্যন্ত খেলার ফল ২-১৷
আইএসএলের এই মরশুমের প্রথম ডার্বি ঘিরে যুবভারতী স্টেডিয়াম সরগরম৷ মোহনবাগানের হোম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল৷ কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি৷ প্রথমার্ধেই খেলা জমে দই৷
advertisement
advertisement
ইস্টবেঙ্গলের হয়ে খেলার ৩ মিনিটে ইস্টবেঙ্গলের দারুণ আক্রমণ৷  বাঁ প্রান্তে উঠে বক্সে বল বাড়ান নিশু কুমার৷ এরপর বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি অজয় ছেত্রী৷
advertisement
তবে এদিন এই শুরুতে এই গোল খেয়ে যাওয়াটাই চাগিয়ে দেয় মোহনবাগানকে৷ হাবাসের ছেলেরা গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর ঢেউয়ের মতো আছড়ে পড়তে শুরু করে ইস্টবেঙ্গলে রক্ষণে৷
advertisement
খেলার ১৭ মিনিটে ম্যাচে গোল করে ফিরে আসে মোহনবাগান৷ সবুজ মেরুণ জার্সিতে সাদিকুর গোল চাঙ্গা করে দেয় মোহন সমর্থকদের৷ হ্যামিলের ক্রস সাদিকুর পায়ে লাগতেই গোলে ঢুকিয়ে দেন বল৷
advertisement
প্রথমার্ধে  বল মোহনবাগানের পজেশন ৬৩ শতাংশ অন্যদিকে ইস্টবেঙ্গলের বল পজেশন ৩৭ শতাংশ৷ খুব অল্প সময়ের জন্যে প্রথমার্ধের শেষবেলায় ফের পজিটিভ আক্রমণ শানায় কুয়াদ্রেয়াতের ছেলেরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MB vs EB: শেষ মুহূর্তে গোল পেত্রাতোসের, বড় ম্যাচে সমতা ফেরাল মোহনবাগান! খেলার ফল ২-২
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement