advertisement

Paris Olympics 2024: অলিম্পিক্সে পদকের হাতছানি! মেয়েদের এয়ার পিস্তল বিভাগের ফাইনালে মনু ভাকের

Last Updated:

Paris 2024: অলিম্পিক্সে শুরুতেই পদক জয়ের হাতছানি ভারতের সামনে, সৌজন্যে মনু ভাকের। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভারতীয় শুটার।

ফাইনালে মনু ভাকের।
ফাইনালে মনু ভাকের।
প্যারিস: অলিম্পিক্সে শুরুতেই পদক জয়ের হাতছানি ভারতের সামনে, সৌজন্যে মনু ভাকের। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন ভারতীয় শুটার।
শনিবার যোগ্যতা অর্জন পর্বে তিন নম্বরে শেষ করলেন মনু। গোটা সিরিজ জুড়ে তাঁর স্কোর ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। যোগ্যতা অর্জন পর্বে ৫৮০ স্কোর করেন ভাকের। ২৭ বার বুলস আই মারেন ভারতের মহিলা শুটার। প্রথম স্থানে শেষ করেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর, তাঁর স্কোর ৫৮২।
advertisement
advertisement
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের ভাকের ছাড়াও ছিলেন রিদম সঙ্গওয়ান। তিনি ৫৭৩ স্কোর করেছেন। কিন্তু প্রথম আট জনের মধ্যে শেষ করতে পারেননি। তাই ফাইনালে উঠতে পারলেন না রিদম। ফাইনালে ওঠা ৮ জন প্রতিযোগীর মধ্যে ৪ জনই চিনের। যোগ্যতা অর্জন পর্বে ৩ নম্বরে শেষ করেছেন মনু, ফাইনালে এই ছন্দ ধরে রাখতে পারলেই পুরস্কার।
advertisement
মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন ছিলই। গত বছর টোকিও অলিম্পিক্সে ৭ নম্বরে শেষ করেছিলেন মনু। রবিবার ফাইনালে ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় পদকের লড়াইয়ে নামবেন মনু। গত বছর ২৫ মিটার বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন মনু, তাই তাঁর হাত ধরে পদক জয়ের আশা করছে দেশবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: অলিম্পিক্সে পদকের হাতছানি! মেয়েদের এয়ার পিস্তল বিভাগের ফাইনালে মনু ভাকের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement