advertisement

KKR vs LSG: ধোনির মন্ত্রেই ইডেনে নাইট বধের লক্ষ্য ক্রুণালের! কলকাতাতে উড়িয়ে দিতে চান গম্ভীর

Last Updated:
ধোনির কাছে কৃতজ্ঞ ক্রুনাল
ধোনির কাছে কৃতজ্ঞ ক্রুনাল
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির থেকে পাওয়া উপদেশ কাজে লাগিয়ে কলকাতার মাটিতে শাহরুখ খানের দলকে উড়িয়ে দিতে চান ক্রুণাল পান্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা তাঁর রয়েছে। ২০১৮ সালে ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বে রনজি ট্রফিতে খেলতে নেমেছিল বরোদা। তবে আইপিএলের মতো মেগা টুর্নামেন্টে অধিনায়কত্বের চাপ পুরোপুরি ভিন্ন। লখনউ সুপার জায়ান্টসের অস্থায়ী নেতা হিসেবে অবশ্য সেই দায়িত্ব দারুণভাবে পালন করছেন ক্রুণাল।
এর জন্য প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ও ভাই হার্দিক পান্ডিয়াকে কৃতিত্ব দিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। জানালেন, মাহি ভাইয়ের কাছ থেকে অধিনায়কত্বের অনেক কিছু শিখেছি। খুব কাছ থেকে তাঁকে পর্যবেক্ষণ করেছি। পাশাপাশি হার্দিকের সঙ্গেও সুযোগ পেলে কথা বলতাম। নেতৃত্বের নিরিখে ওর অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। তাছাড়া আমাদের দলের সঙ্গে গৌতম গম্ভীর রয়েছেন। ওঁর অভিজ্ঞতাও সম্পদ।
advertisement
পেশির চোটের জেরে আইপিএলের মাঝপথ থেকে ছিটকে যান লোকেশ রাহুল। তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পান ক্রুণাল পান্ডিয়া। হঠাৎই নেতা পরিবর্তন হওয়ায় সাময়িক ধাক্কা খায় দল। তবে দ্রুত নিজেদের সামলে নেয় তারা। আপাতত প্লে-অফের টিকিট নিশ্চিত করতে শনিবার ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততেই হবে লখনউকে।
advertisement
advertisement
তাই অ্যাওয়ে ম্যাচে মাঠে বেশি করে সমর্থনের আশায় বিশেষ উদ্যোগ নিয়েছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এই ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে ক্রুণাল পান্ডিয়া-কুইন্টন ডি’ককদের। উল্লেখ্য, আরপিজি গ্রুপের দু’টি দল লখনউ সুপার জায়ান্টস এবং এটিকে মোহন বাগান। তাই শতাব্দীপ্রাচীন ক্লাবের ঐতিহ্যকে সম্মান জানিয়ে নাইটদের বিরুদ্ধে এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে লখনউ ক্রিকেটাররা।
advertisement
বৃহস্পতিবার তারই উন্মোচন করলেন ক্রুনাল পান্ডিয়া ও নিকোলাস পুরান। এবার থেকে প্রতিবারই এই জার্সিতে কলকাতায় খেলবেন তাঁরা। তবে কলকাতাকে হালকা করে দেখছেন না তারা জানিয়ে দিলেন ক্রুণাল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG: ধোনির মন্ত্রেই ইডেনে নাইট বধের লক্ষ্য ক্রুণালের! কলকাতাতে উড়িয়ে দিতে চান গম্ভীর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement