advertisement

'আমার ছেলে তোমার বড় ভক্ত, তুমি পেলের থেকেও ভালো'! হোয়াইট হাউসে মেসিকে সংবর্ধনা ট্রাম্পের

Last Updated:

Lionel Messi Honoured By Donald Trump: হোয়াইট হাউসে লিওনেল মেসিকে বিশেষ সম্মান ডোনাল্ড ট্রাম্পের, ইন্টার মায়ামির MLS জয়ের পর ঐতিহাসিক মুহূর্ত

News18
News18
গত বছর এমএলএস কাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিশেষ সংবর্ধনা পেলেন আর্জেন্টাইন ও ইন্টার মায়ামির মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্ট আগে এমন সুযোগ পাননি—হোয়াইট হাউসে মেসিকে স্বাগত জানানোর। ইন্টার মায়ামির হয়ে এমএলএস কাপ জয়ের সাফল্যের জন্যই তাকে এই সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে ট্রাম্প মজার ছলে নিজের ব্যক্তিগত কথাও শেয়ার করেন। তিনি জানান, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প মেসির বড় ভক্ত। ট্রাম্প বলেন, তার ছেলে তাকে জানিয়েছিল যে ওই দিন হোয়াইট হাউসে মেসি আসবেন। তখনই তিনি বুঝতে পারেন এটি তার জন্য একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে। তিনি মেসিকে শুধু একজন অসাধারণ ফুটবলার নয়, একজন ভালো মানুষ বলেও প্রশংসা করেন।
advertisement
এ সময় ট্রাম্প ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তার ছেলে রোনালদোরও বড় ভক্ত। তিনি বলেন, “আমার ছেলে তোমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো—দুজনেরই বড় ভক্ত। রোনালদো অসাধারণ, আর তুমিও অসাধারণ।”পাশাপাশি ট্রাম্প উপস্থিত সবাইকে প্রশ্ন করেন—মেসি নাকি ব্রাজিলের কিংবদন্তি পেলে, কে বেশি সেরা। মেসির দিকে তাকিয়ে তিনি মজা করে বলেন, “তুমি হয়তো পেলের থেকেও ভালো হতে পারো।”
advertisement
advertisement
এই অনুষ্ঠানে ইন্টার মিয়ামির আরেক তারকা লুইস সুয়ারেজও উপস্থিত ছিলেন। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবারসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্ব সেখানে ছিলেন। ট্রাম্পের দুই মেয়াদের মধ্যে ইন্টার মায়ামিই প্রথম এমএলএস দল, যাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের শেষে মেসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্টার মিয়ামির একটি স্বাক্ষর করা ফুটবল উপহার দেন। অন্যদিকে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস এবং প্রধান কোচ জাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে দলের জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আমার ছেলে তোমার বড় ভক্ত, তুমি পেলের থেকেও ভালো'! হোয়াইট হাউসে মেসিকে সংবর্ধনা ট্রাম্পের
Next Article
advertisement
West Bengal Job Alert: রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
রোজ ৩ হাজার টাকা বেতন! জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
  • উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ।

  • এমবিবিএস পাশ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

  • আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement