advertisement

Lionel Messi: গুরু প্রণাম! মানিব্যাগে মারাদোনার ছবি নিয়ে বিশ্বকাপে খেলতে নামবেন মেসি

Last Updated:

Lionel Messi and Argentina team will offer prayers to Diego Maradona photo before World Cup matches. বিশ্বকাপ জিতে প্রয়াত মারাদোনাকে উৎসর্গ করতে চান মেসি

বিশ্বকাপে মারাদোনার ছবি ভরসা মেসিদের
বিশ্বকাপে মারাদোনার ছবি ভরসা মেসিদের
আসলে এই বিশ্বকাপ জিতে মারাদোনাকে উৎসর্গ করতে চায় আর্জেন্টিনা। রবিবার রাত থেকেই ফুটবলদুনিয়া মেসিময়। প্রতিপক্ষ দুর্বল এস্তোনিয়া হলেও বাঁ পায়ের জাদুকরের পাঁচ গোল ঝড় তুলেছে অনুরাগীদের হৃদয়ে। লিওকে ঘিরেই কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন বিশ্বের নীল-সাদা ভক্তরা।
advertisement
advertisement
উল্লেখ্য, মেসিই বিশ্বের একমাত্র ফুটবলার যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং আন্তর্জাতিক ম্যাচে পাঁচ গোলের স্বাদ পেলেন। যদিও এই দু’টি ম্যাচের সময়ের ব্যবধান ১০ বছর। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে বেয়ার লেভারকুসনের জাল পাঁচবার কাঁপিয়েছিলেন এলএমটেন। রবিবার সেই স্মৃতি ফেরালেন তিনি।
আন্তর্জাতিক গোলের নিরিখে টপকে গেলেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে (৮৪)। আর্জেন্তিনার জার্সিতে লিওর গোল সংখ্যা এখন ৮৬। তাঁর সামনে রয়েছেন মোখতার দাহিরি (৮৯), আলি দায়ি (১০৯) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭)। শক্তির নিরিখে অবশ্য আর্জেন্তিনার থেকে কয়েক আলোকবর্ষ পিছিয়ে এস্তোনিয়া। কিন্তু প্রতিপক্ষ যেমনই হোক, পাঁচ গোল তো আর মুখের কথা নয়!
advertisement
আর্জেন্তিনার কোচ লায়োনেল স্কালোনি তো বলেই ফেললেন, মেসির জন্য এবার নতুন বিশেষণ খুঁজতে হবে। কী বলব তা বুঝতে পারছি না। ওর শিল্পের দাপটে আমার শব্দভাণ্ডারে টান পড়ছে। মাঠে নেমে অবিশ্বাস্য কিছু করাই লিওর অভ্যাস। বিপক্ষে গোলের সামনে ও নৃশংস। বিন্দুমাত্র মায়াদয়া নেই। আশা করব, ভবিষ্যতে এরকমভাবেই মেসি যেন আর্জেন্তিনার বিজয়পতাকা ওড়ায়।
advertisement
এই ম্যাচের পর আমি শুধু ওকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। জানি, লিও অবসর নিলে ফুটবলই বিবর্ণ হবে। দেশের জার্সি গায়ে এটি মেসির অষ্টম হ্যাটট্রিক। আর এই প্রথমবার জাতীয় দলের হয়ে তিনটির বেশি গোল করলেন তিনি। তবে বরাবরের মতো ব্যক্তিগত নৈপুণ্যের থেকে দলের সাফল্যকেই এগিয়ে রাখছেন মারাদোনার উত্তরসূরি।
আর্জেন্তাইন মহাতারকার কথায়, এর চেয়ে ভালোভাবে মরশুম শেষ করতে পারতাম না। ফাইনালিসম খেতাব জিতেছি। টানা ৩৩ ম্যাচে আমরা অপরাজিত। তারপর বিশ্বকাপের প্রস্তুতিতে আরও একটা দারুণ ম্যাচ খেললাম। সমর্থকদের ধন্যবাদ জানাই। মারাদোনা মেসির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে খুঁত ধরলেও ফুটবলার হিসেবে মেসিকে হাত খুলে নম্বর দিতেন। কিছুটা অভিমান ছিল মেসির।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: গুরু প্রণাম! মানিব্যাগে মারাদোনার ছবি নিয়ে বিশ্বকাপে খেলতে নামবেন মেসি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement