advertisement

কেকেআর এ কী করল! কলকাতা পুরসভাকে ফাঁকি দিল শাহরুখের দল! বিরাট কাণ্ড

Last Updated:

আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কড়া পদক্ষপের পথে হাঁটল কলকাতা পুরসভা। দীর্ঘদিন ধরে থেকে বকেয়া থাকা বিনোদন কর না মেটানোর অভিযোগ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। এবার সেই বকেয়া টাকা আদায়ের জন্য কেকেআরকে নোটিস পাঠানো সিদ্ধান্ত নিয়েছে কেএমসি।

কলকাতা: আইপিএলের নতুন মরশুম শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কড়া পদক্ষপের পথে হাঁটল কলকাতা পুরসভা। দীর্ঘদিন ধরে থেকে বকেয়া থাকা বিনোদন কর না মেটানোর অভিযোগ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। এবার সেই বকেয়া টাকা আদায়ের জন্য কেকেআরকে নোটিস পাঠানো সিদ্ধান্ত নিয়েছে কেএমসি। বকেয়া থাকা টাকার অঙ্কটাও নেহাত কম নয়। সূত্রের খবর কেকেআরের কাছে এখনও ১ কোটি ৭৩ লক্ষ টাকা পাবে কলকাতা পুরসভা।
২০১১ সাল থেকে দীর্ঘ দিনের বিনোদন কর কেকেআর কর্তৃপক্ষ দেয়নি বলে কেএমসি সূত্রে খবর। নিয়ম অনুযায়ী কেকেআরের থেকে কলকাতা পৌরসভার মোট ৩ কোটি ৭৩ লক্ষ টাকা পাওয়ার কথা। এর আগেও কর মেটানোর জন্য কেকেআরের কাছে বারবার আবেদন জানিয়েছিল কেএমসি। মাঝে ২ কোটি টাকা দিলেও বাকি ১ কোটি ৭৩ লক্ষ টাকা নিয়ে দীর্ঘ দিন টালবাহানা করছে কেকেআর। দীর্ঘদিন সেই কর বাকি থাকায় নাইট রাইডার্স কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা।
advertisement
advertisement
দেশের দশের বেশি শহরে বর্তমানে আইপিএল ম্যাচের আয়োজন করা হয়। এই ম্যাচ আয়োজনের জন্য সেই সকল শহরের পুরসভা আইন মেনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে বিনোদন কর নিয়ে থাকে। সেই টাকা দীর্ঘ দিন কেকেআর না মেটানোয় বৈঠকে বসে কেএমসির আধিকারিকরা। মেয়র পরিষদের বৈঠকে শেষ পর্যন্ত ডিমান্ড নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআর এ কী করল! কলকাতা পুরসভাকে ফাঁকি দিল শাহরুখের দল! বিরাট কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement