advertisement

কেকেআরের প্রতি সত্যি ভালবাসা! ছেড়েছেন ১০ কোটির অফার, অনেক কম টাকায় এবারও খেলছেন কলকাতায়

Last Updated:

Kolkata Knight Riders Young star sacrifices Rs 10 crore offer to play for KKR: রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে শিরোনামে কেকেআরের এক তারকা। প্রফেশনাল ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজির প্রতি যে এমন ভালবাসা হতে পারে তার নজির সৃষ্টি করেছেন।

News18
News18
মরশুমের শুরুটা ভাল হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের। প্রথম ম্যাচেই আরসিবির বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে। ২৬ তারিখ রাজস্থানের বিরুদ্ধে নামবে নাইটরা। মেগা ম্যাচের আগে শিরোনামে কেকেআরের এক তারকা। প্রফেশনাল ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজির প্রতি যে এমন ভালবাসা হতে পারে তার নজির সৃষ্টি করেছেন।
কথা হচ্ছে রমনদীপ সিংয়ের। আইপিএল মেগা নিলামের আগে ৪ কোটি টাকায় তরুণ লোয়ার অর্ডার ব্যাটারকে রিটেন করে কেকেআর। আর রমনদীপ সিংও যে কেকেআরের ঘরের ছেলে হয়ে উঠতে চাইছেন তার বক্তব্য থেকেই। শুধু মাত্র টাকার জন্য ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়াকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না রমনদীপ। নিজেও ১০ কোটি টাকার অফার ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন কেকেআর তারকা।
advertisement
রমনদীপ বলেছেন, শুধুমাত্র টাকার জন্য দল পরিবর্তন করা সঠিক নয়। যে দল এতটা পাশে থেকেছে সবার আগে তার প্রতি সৎ থাকা উচিত। আমাকে অনেক দল ১০ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিল। আমি এসব নিয়ে ভাবিনি। আইপিএলের মত প্রতিযোগিতায় সুযোগ পাওয়াটাই বড় বিষয়। শুধু টাকার জন্য আমি কেকআরে খেলি না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন রমনদীপ সিং। সেখান থেকে মাত্র ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কেকেআরের হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। কেকেআরের প্রতি রমনদীপ সিংয়েরএমন ভালবাসা মন ছুয়ে গিয়েছে নাইট রাইডার্স ফ্যানেদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরের প্রতি সত্যি ভালবাসা! ছেড়েছেন ১০ কোটির অফার, অনেক কম টাকায় এবারও খেলছেন কলকাতায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement