advertisement

ব্র্যাডম্যান-ভিভের রেকর্ড ভাঙার মুখে বিরাট

Last Updated:

দক্ষিণ আফ্রিকার মাটিতেই আরও বেশ কয়েকটি রেকর্ড ভাঙার মুখে বিরাট ৷ ভেঙে দিতে পারেন ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডসের রেকর্ড ৷

#সেঞ্চুরিয়ান: দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি ৷ মাঠে নামলেই রেকর্ড যেন এখন বাঁধা তাঁর ৷ দক্ষিণ আফ্রিকা সফরে এখনও বাকি দুটি ম্যাচ ৷ হালকা চোট থাকায় আজ, বুধবার সেঞ্চুরিয়ানে হয়তো খেলবেন না তিনি ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতেই আরও বেশ কয়েকটি রেকর্ড ভাঙার মুখে বিরাট ৷ ভেঙে দিতে পারেন ডন ব্র্যাডম্যান, স্যার ভিভ রিচার্ডসের রেকর্ডও ৷
বিদেশের মাটিতে কোনও সফরে ১,০০০ রানের বিরল নজির গড়ার মুখে  বিরাট কোহলি। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি টেস্টে বিরাট করেছেন ২৮৬ রান। ৬টি একদিনের ম্যাচে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি-সহ  কোহলির রান ৫৫৮। এছাড়া সিরিজের প্রথম টি২০-তে ২৬ রান করেছেন কোহলি। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে এখনও পর্যন্ত ১৩টি ইনিংসে কোহলির সংগ্রহ মোট ৮৭০ রান।
advertisement
এর আগে এই কীর্তি ছিল ক্যারিবিয়ান কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডসের ৷ কোনও একটি সফরে ১০০০ রান করার নজির এতদিন একমাত্র তাঁরই ছিল ৷ এবার তাঁর রেকর্ডকে ভাঙার দারুণ সুযোগ বিরাটের কাছে ৷ ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ১০৪৫ রান করেছিলেন রিচার্ডস ৷ ব্র্যাডম্যান ইংল্যান্ড সফরে ৫ টেস্টে ৯৭৪ রান করেন ৷ তখন অবশ্য শুধু টেস্টই খেলা হত ৷ ওয়ান ডে চালু হয়নি ৷ চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ১০০০ রান করতে বিরাটের প্রয়োজন আর মাত্র ১৩০ রান ৷ বাকী আরও দু’টো টি২০ ৷ আফ্রিকার মাটিতে নতুন এই রেকর্ড ভারত অধিনায়ক গড়তে পারেন কী না, সেটাই এখন দেখার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্র্যাডম্যান-ভিভের রেকর্ড ভাঙার মুখে বিরাট
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement