advertisement

মণীশ পাণ্ডের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দীনেশ কার্তিক

Last Updated:

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়লেন কার্তিক ৷

#মুম্বই: কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস ৷ হ্যাঁ, তামিলনাডুর উইকেটরক্ষক দীনেশ কার্তিকের জন্য এমন কথাটাই খাটে ৷ কারণ মণীশ পাণ্ডের চোটই ফের  জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের পথটা খুলে দিল ৷ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকে পড়লেন কার্তিক ৷
নির্বাচকদের রাডারে অবশ্য বেশ অনেকদিন ধরেই ছিলেন দীনেশ কার্তিক ৷ কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ডবাই দলে পাঁচ ক্রিকেটারের মধ্যে অন্যতম ছিলেন কার্তিক ৷ মণীশ পাণ্ডে চোট পেয়ে যাওয়ায় ঋষভ পন্থ না কার্তিক কাকে দলে নেওয়া হবে, সেটাই ছিল দেখার ৷ শেষপর্যন্ত অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা ৷ আইসিসি-র এই টুর্নামেন্টে ধোনির পাশাপাশি আরও একটি উইকেটকিপার এখন ভারতীয় দলে ৷ দীনেশ  কার্তিক এবারের বিজয় হজারে ট্রফিতে ফাইনালে সেঞ্চুরি-সহ ৬০৭ রান করেছিলেন । তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে করেছেন ৭০৪ রান। আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে তাঁর সংগ্রহ ৩৬১ রান। ২০১৪-তে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন কার্তিক। ছিলেন ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ৷ মণীশ পাণ্ডে চোটের জন্য ছিটকে যাওয়ায় আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলারও সুযোগ পেয়ে গেলেন কার্তিক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মণীশ পাণ্ডের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দীনেশ কার্তিক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement