advertisement

টি২০-তে এক মরসুমে সর্বোচ্চ উইকেটের শিকারি বুমরাহ

Last Updated:

এর মধ্যেই সবাইকে চমকে দিলেন ভারতীয় ক্রিকেটের তরুণ ক্রিকেটার জসপ্রীত বুমরাহ ৷

#মুম্বই:  খুব বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন ৷ কিন্তু এর মধ্যেই সবাইকে চমকে দিলেন ভারতীয় ক্রিকেটের তরুণ ক্রিকেটার জসপ্রীত বুমরাহ ৷ এক মরসুমে সর্বোচ্চ টি২০ উইকেটের শিকারি এখন তিনিই ৷ ফ্লোরিডায় দু’ ম্যাচের সিরিজে হেরেছে ভারতীয় দল ৷ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট নিয়ে বছরে ২১ টি টি২০ ম্যাচ খেলে এখন তাঁর প্রাপ্ত উইকেট সংখ্যা ২৮ ৷
গত বছর জানুয়ারিতেই অভিষেক হয়েছিল বুমরাহের ৷ এই এক বছরেই টি২০-তে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে ফেললেন তিনি ৷ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের কেরিয়ার শুরু করার পর থেকেই নজর কেড়েছেন তিনি ৷ নিজের সাফল্যের ধারা বজায়  রেখেছিলেন মার্কিন মুলুকেও ৷ বৃষ্টি জন্য ম্যাচ ভেস্তে গেলেও ২ উইকেট নিয়েছিলেন বুমরাহ ৷এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ফার্স্ট বোলার ডার্ক ন্যানেসের দখলে। তিনি ১৪ ম্যাচে নিয়েছিলেন ২৭ উইকেট। সেটা ২০১০ সালের রেকর্ড। ছ’বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন কোনও ভারতীয়। ২২ বছরের বুমরাহ, এই বছর আইএসএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁর ঠিক পিছনেই রয়েছেন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিয়েছেন ২৩ উইকেট।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টি২০-তে এক মরসুমে সর্বোচ্চ উইকেটের শিকারি বুমরাহ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement