advertisement

৬০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার! আইএসএলে জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের

Last Updated:

East Bengal: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়ে শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে নেমেছিল অস্কার ব্রুজোর দল। আইএসএলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাওয়া অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের।

News18
News18
কলকাতা: মরশুমের প্রথম ২ ম্যাচ জিতে আইএসএলে দুরন্ত শুরু করেছিল ইস্টবেঙ্গল। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়ে শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে নেমেছিল অস্কার ব্রুজোর দল। আইএসএলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাওয়া অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। শুক্রবার যুবভারতী স্টেডিয়াম-এ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ১–২ গোলে হারতে হয় লাল-হলুদকে। প্রথমার্ধে এগিয়ে গেলেও একাধিক সুযোগ নষ্ট ও দুর্বল রক্ষণই শেষ পর্যন্ত ডোবাল ইস্টবেঙ্গলকে।
এদিন ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। জামশেদপুরের মাঝমাঠে মাধি তালাল দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখেন এবং একাধিক আক্রমণ তৈরি করেন। অন্যদিকে ইস্টবেঙ্গল আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে গোলের সুযোগ কাজে লাগাতে পারছিল না। গোলকিপার প্রভসুখন গিল কয়েকবার দলকে বাঁচান। বেশ কিছু অনবদ্য সেভ করেন তিনি।
খেলার বিপরীতে ম্যাচের ৪০ মিনিটে গোলের মুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। বিপিন সিংহের ক্রস থেকে বল পেয়ে এডমুন্ড লালরিন্ডিকা নিখুঁত শটে গোল করেন। বিরতির ঠিক আগে লিড বাড়ানোর সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেন লাল-হলুদের অ্যাটাকিং লাইন। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল।
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ইস্টবেঙ্গল। জামশেদপুর দ্রুত ঘুরে দাঁড়ায়। একের পর এক আক্রমণ আছড়ে পড়ে লাল হলুদের রক্ষণে। স্টিফেন এজ় প্রথমে সমতা ফেরান। ম্যাচের শেষ দিকে রেই তাচিকাওয়ার গোলে জয় নিশ্চিত হয় তাদের। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে তারা লিগের শীর্ষে উঠে এসেছে। অতিরিক্ত সময় পেলেও ইস্টবেঙ্গল আর গোল শোধ করতে পারেনি, ফলে হতাশাই সঙ্গী হয়েছে তাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
৬০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হার! আইএসএলে জয়ের হ্যাটট্রিক হল না ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
Kunal Ghosh:  'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
'নন্দীগ্রামে থেকে সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পাল্টা কুণাল
  • পরাজিত হবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরে গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের৷

  • শুভেন্দুও প্রার্থী হতে পারেন ভবানীপুরে, দাবি সুকান্তর৷

  • নন্দীগ্রাম থেকে বিপদ বুঝে সরতে চাইছেন শুভেন্দু, কটাক্ষ কুণালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement