advertisement

Jammu Kashmir Ranji Champions: প্রথমবার ফাইনালে উঠেি রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর! ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আকিব নবিরা

Last Updated:

প্রথম বার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হল জম্মু কাশ্মীর৷ আট বারের চ্যাম্পিয়ন কর্ণাটককে ফাইনালে টেক্কা দিল তারা৷

মধ্যমণি পেসার আকিব নবি, অপ্রতিরোধ্য জম্মু কাশ্মীর৷
মধ্যমণি পেসার আকিব নবি, অপ্রতিরোধ্য জম্মু কাশ্মীর৷
৬৭ বছরের অপেক্ষার অবসান৷ অবশেষে রঞ্জি চ্যাম্পিয়ন হল জম্মু এবং কাশ্মীর৷ কর্ণাটকের সঙ্গে রঞ্জি ফাইনাল ড্র হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জম্মু এবং কাশ্মীর৷
গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও কর্ণাটকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দাপুটে ক্রিকেট খেলেছে পরেশ ডোগরার নেতৃত্বাধীন জম্মু এবং কাশ্মীর৷ এ দিন কর্ণাটকের হুবলি ক্রিকেট মাঠে কর্ণাটক এবং জম্মু কাশ্মীরের মধ্যে ফাইনাল ড্র ঘোষণা হয়৷ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই চ্যাম্পিয়ন হয় জম্মু এবং কাশ্মীর৷ ফাইনালেও আট বারের রঞ্জি চ্যাম্পিয়ন কর্ণাটককে আগাগোড়া কোণঠাসা করে রেখেছিল ভারতীয় ক্রিকেটে এতদিন আন্ডারডগ হিসেবে পরিচিত জম্মু এবং কাশ্মীর৷
advertisement
প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করে দেন জম্মু কাশ্মীরের অধিনায়ক পরেশ ডোগরা৷ এর পরই দুই দলের অধিনায়ক ম্যাচ ড্র ঘোষণা করতে সহমত হন৷
advertisement
শনিবার দ্বিতীয় ইনিংসে জম্মু কাশ্মীরের ওপেনার কামরান ইকবাল শতরান করেন৷ নিয়মিত ওপেনার শুভম খাজুরিয়া ছিটকে যাওয়ায় ফাইনালে প্রথম এগারোয় শেষ মুহূর্তে দলে সুযোগ পান কামরান ইকবাল৷
advertisement
চতুর্থ দিন সকালে জম্মু কাশ্মীর এতটাই সুবিধাজনক জায়গায় ছিল যে ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল৷ সে কারণে বোলিং করার সময় খুব বেশি গা লাগায়নি কর্ণাটকও৷ দলের সেরা দুই বোলার প্রসিদ্ধ কৃষ্ণ এবং বিজয়কুমার ব্যাশককে দিয়ে এক ওভারও বল করাননি কর্ণাটকের অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল৷ তার বদলে শ্রেয়স গোপাল, শিখর শেট্টির পাশাপাশি কে এল রাহুল, করুণ নায়াররা কর্ণাটকের হয়ে হাত ঘোরান৷
advertisement
রঞ্জি ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিং নেয় জম্মু এবং কাশ্মীর৷ প্রথম ইনিংসে ৫৮৪ রান তুলে অল আউট হয় তারা৷ তার জবাব কে এল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, দেবদত্ত পাড়িক্কলের নিয়ে গড়া কর্ণাটকের শক্তিশালী ব্যাটিং লাইন আপও এবারের রঞ্জির সবথেকে বড় প্রাপ্তি জম্মু কাশ্মীরের আকিব নবির দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ে৷ প্রথম ইনিংস জম্মু কাশ্মীরের হয়ে ফের ৫ উইকেট নেন নবি৷ এবারের রঞ্জিতে এই নিয়ে সাত বার ইনিংসে ৫ উইকেট শিকার করলেন নবি৷ এবারের রঞ্জিতে সর্বাধিক উইকেট শিকারীও হলেন জম্মু কাশ্মীরের প্রতিশ্রুতিমান পেসার৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jammu Kashmir Ranji Champions: প্রথমবার ফাইনালে উঠেি রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর! ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন আকিব নবিরা
Next Article
advertisement
March 2026 Monthly Horoscope: রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল মার্চ ২০২৬

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement