advertisement

ঘরের মাঠে আজ কিছুটা এগিয়ে জিকোর গোয়া

Last Updated:

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ইন্ডিয়ান সুপার লিগ। আজ গোয়ার নেহরু স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফসি ও এফসি গোয়া। জিকো-মাতেরাজ্জির লড়াই দেখতে মুখিয়ে ভারতের ফুটবল দর্শক।

#মারগাও:   রবিবার ভারতীয় ফুটবলের ব্লকবাস্টার। ফুটবল মাঠে প্রতিপক্ষ ভারতীয় ক্রিকেটের দুই অধিনায়ক। একদিকে বিরাট কোহলির গোয়া। উল্টো দিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ান এফসি। দুই ক্রিকেট আইকন আর কয়েকদিন পরেই একসঙ্গে যাবেন অস্ট্রেলিয়া সফরে। তার আগে নেহরু স্টেডিয়ামে প্রতিপক্ষ হয়ে নামছেন নতুন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।
লিগের ম্যাচে গোয়ায় এসে জিকোর দলকে চার গোল দিয়েছিল চেন্নাই। আর ফিরতি ম্যাচে চেন্নাই গিয়ে মাতেরাজ্জির দলকে ২-০ গোলে হারায় গোয়া। ফলে ফাইনাল কিক-অফের আগে এখন একবিন্দুতেই দাঁড়িয়ে দু’দল। এবারের আইএসএল-এ শুরু থেকেই অন্যতম ফেভারিট জিকোর গোয়া। লুসিও থেকে ডুডু সঙ্গে মন্দার দেশাই, রোমিও ফার্নান্ডেজের মতো উঠতি ভারতীয় ফুটবলাররা। এই লাইন-আপ নিয়ে গোটা টুর্নামেন্টেই পজিটিভ ফুটবল খেলেছে জিকোর টিম। মুম্বইয়ের মাঠে সাত গোলে ধ্বংস করেছে রণবীর কাপুরের দলকে। ফাইনালে তাদের সামনে চেনা মাঠ, চেনা পরিবেশ। তাই ফুটবল পন্ডিতদের মতে, ফাইনালে খানিকটা অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামছে জিকোর দল। উলটো দিকে গোটা টুর্ণামেন্টে পয়েন্ট টেবলে একবার সাপের মতো উঠছে, আবার মই বেয়ে নীচে নেমেছে চেন্নাই। তলানি থেকে শীর্ষে। চুম্বকে এবারের আইএসএলে এটাই চেন্নাই। সৌজন্যে অবশ্যই মাতেরাজ্জি ফুটবল বুদ্ধি, এলানোর পরিশ্রম আর মেন্ডোজার গোল চেনার দক্ষতা। হিউমের সঙ্গে টপ স্কোরারের তালিকায় এক সরণিতে এই কলম্বিয়ান। গোল্ডেন বুট পেতে প্রয়োজন আর একটা গোল। ফাইনালে অভিষেক বচ্চনের দলের সবচেয়ে ভরসা বারপোস্টের নীচে এদেল বেটের উপস্থিতি। সবমিলিয়ে সাম্বা না ক্যাতানেচিও। কোন ছকে উত্তেজক হবে আইএসএল ফাইনাল। প্রহর গুনছে গোয়া। সঙ্গে গোটা দেশের ফুটবল প্রেমীরা ৷ ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘরের মাঠে আজ কিছুটা এগিয়ে জিকোর গোয়া
Next Article
advertisement
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে, নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !
  • নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় !

  • দুপুরে ব্যাঙ্কের কাজে বেরিয়ে শেষ কথা স্ত্রী-র সঙ্গে

  • কী জানালেন পরিচালকের স্ত্রী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement