advertisement

IND vs PAK: কঠিন উইকেটে মারকাটারি ব্যাটিং ইশানের! পাকিস্তানকে ১৭৬ রানের চ্যালেঞ্জ দিল ভারত

Last Updated:

IND vs PAK: কঠিন উইকেটে ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের শুরুতে রাশ ছিল ভারতের হাতে। পরে স্পিনারদের দাপটে ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত।

News18
News18
কলম্বো: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াইকে আরও আকর্ষণীয় করেছে কলম্বোর উইকেট। কঠিন উইকেটে ইশান কিশানের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের শুরুতে রাশ ছিল ভারতের হাতে। পরে স্পিনারদের দাপটে ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ পর্যন্ত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৭৫ রান করে ভারত। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন ইশান কিশান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট নেন সঈম আয়ূব।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতীয় দলের। খাতা না খুলেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। সলমন আগার শিকার হন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারের শুরুতেই শাহিন আফ্রিদিকে ছক্কা মেরে হিটিং শুরু করে ইশান কিশান। যে উইকেট স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। সেখানে পাল্টা মারের পথে হাঁটেন ইশান কিশান।
advertisement
পাকিস্তান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করলেন ইশান কিশান। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে ঝোড়ো পার্টনারশিপ গড়েন তিনি ও ভারতকে শক্ত ভিত তৈরি করে দেন। ২৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ইশান কিশান। পাওয়াকর প্লে শেষ হলেও থামেননি তিনি। খেলে যান অ্যাটাকিং ক্রিকেট। অবশেষে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে সঈম আয়ূবের বলে সাজঘরে ফেরেন ইশান। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস।
advertisement
advertisement
ইশান আউট হতেই কঠিন উইকেটে রান করা মুশকিল হয়ে যায় ভারতের। পাক স্পিনাররা ফের আঁটোসাঁটো বোলিং শুরু করেন। তিলক বর্মা ২৫ ও হার্দিককে শূন্য রামে আউট করেন আয়ূব। পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত। ঠান্ডা মাথায় ব্যাটিং চালিয়ে যান সূর্যকুমার যাদব। লড়াকু ৩২ রানের ইনিংস খেলে উসমান তারিকের বলে আউট হন। শেষের দিকে রিঙ্কু কিছু শট খেলেন। দুবে রান আউট হন ২৭ রানে। ইনিংসের শেষ বলে আউট হন অক্ষর প্যাটেল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: কঠিন উইকেটে মারকাটারি ব্যাটিং ইশানের! পাকিস্তানকে ১৭৬ রানের চ্যালেঞ্জ দিল ভারত
Next Article
advertisement
Tarique Rahman Oath Ceremony: মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত৷

  • ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

  • আগামী মঙ্গলবার ঢাকায় শপথ নেবেন তারেক রহমান৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement