advertisement

Iran Women's Football Team: যুদ্ধের প্রতিবাদ, খেলার আগে কী করল ইরানের মহিলা ফুটবল দল?

Last Updated:

শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই ম্যাচে অবশ্য ২-০ ব্যবধানে পরাজিত হয় ইরান৷ তবে দলের খেলায় সন্তুষ্ট ইরানের কোচ জাফারি৷

যুদ্ধের প্রতিবাদ ইরানের মহিলা ফুটবল দলের৷ ছবি- এক্স
যুদ্ধের প্রতিবাদ ইরানের মহিলা ফুটবল দলের৷ ছবি- এক্স
মহিলাদের এশিয়ান কাপের ম্যাচের আগে আমেরিকা এবং ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করল ইরানের মহিলা ফুটবল দল৷ আমেরিকা এবং ইজরায়েলের হামলার জেরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রতিবাদে নিজেদের জাতীয় সঙ্গীত গাওয়া বয়কট করলেন ইরানের মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা৷
টসোমবার মহিলাদের এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া বনাম ইরানের খেলার আগে গোল্ড কোস্ট-এর সিবাস সুপার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে৷ নিয়ম মেনে খেলার আগে লাউড স্পিকারে দু দেশেরই জাতীয় সঙ্গীত বাজানো হয়৷ কিন্তু সেই স্পিকারে জাতীয় সঙ্গীতের বাজলেও তার সঙ্গে গলা মেলাননি ইরানের দলের কোনও ফুটবলার, কোচ অথবা অন্য কোনও সদস্য৷ জাতীয় সঙ্গীতের সময়টুকু স্থির ভাবে দাঁড়িয়ে ছিলেন তাঁরা৷
advertisement
advertisement
advertisement
গত শনিবার ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই৷ তার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷ তারই প্রতিবাদ করল ইরানের মহিলা ফুটবল দল৷
সোমবারের ম্যাচের আগে গত রবিবার সাংবাদিক সম্মেলনে ইরানের অধিনায়ক জাহরা ঘানবাড়িকে খামেনেইয়ের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয়েছিল৷ ইরানের অধিনায়িক ফার্সি ভাষায় সেই প্রশ্নের উত্তর দেন৷ যদিও এএফসি-র প্রতিনিধি বিতর্ক এড়াতে ফার্সি ভাষায় দেওয়া সেই উত্তরের কোনও অনুবাদ না করেই দ্রুত মাইক বন্ধ করে দেন৷ এএফসি-র পক্ষ থেকে খেলার বাইরে অন্য কোনও প্রশ্ন করতে বারণ করা হয় সাংবাদিকদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Iran Women's Football Team: যুদ্ধের প্রতিবাদ, খেলার আগে কী করল ইরানের মহিলা ফুটবল দল?
Next Article
advertisement
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা?
  • রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement