advertisement

RCB vs DC: দিল্লির মান বাঁচালেন রাহুল ও স্টাবস! জয়ের জন্য আরসিবির টার্গেট ১৬৩

Last Updated:

IPL 2025 RCB vs DC: একটা সময় মনে হয়েছিল লড়াই করার মত রানও থাকবে না দিল্লির ঝুলিতে। কিন্তু মিডল অর্ডারে চাপের মুহূর্তে কেএল রাহুলের ঠান্ডা মাথার ইনিংস ও শেষে স্লগ ওভারে ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ইনিংস দিল্লিকে সম্মানজনক স্কোরে পৌছে দেয়।

News18
News18
দিল্লি: ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে খুব ব় স্কোর করতে পারল না দিল্লি ক্যাপিটালস। একটা সময় মনে হয়েছিল লড়াই করার মত রানও থাকবে না দিল্লির ঝুলিতে। কিন্তু মিডল অর্ডারে চাপের মুহূর্তে কেএল রাহুলের ঠান্ডা মাথার ইনিংস ও শেষে স্লগ ওভারে ট্রিস্টান স্টাবসের ঝোড়ো ইনিংস দিল্লিকে সম্মানজনক স্কোরে পৌছে দেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি ক্যাপিটালস।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেনি দিল্লির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও অভিষেক পোড়েল। পোড়েল ২৮ ও ডুপ্লেসি ২২ রান করে আউট হন। রান পাননি করুন নায়ারওয ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা দলকে কার্যত একার হাতে টানেন কেএল রাহুল।
advertisement
advertisement
কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা টানার চেষ্টা করে দিল্লিকে। কিন্তু দিল্লি অধিনায়কও ১৫ রান করে আউট হন। কেএল রাহুল ঠান্ডা মাথায় ইনিংস চালিয়ে যান। তবে রানের গতিবেগ বাড়াতে গিয়ে ৪১ রানে সাজঘরে ফেরেন রাহুল। একটা সময় যখন মনে হচ্ছিল দিল্লির স্কোর ১৫০ পেরোবে না, তখন স্লগ ওভারে মারকাটারি ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি, জস হ্যাজেলউড ২টি উইকেট নেন। আরসিবির টার্গেট ১৬৩।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs DC: দিল্লির মান বাঁচালেন রাহুল ও স্টাবস! জয়ের জন্য আরসিবির টার্গেট ১৬৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement