advertisement

IPL 2025 Mega Auction: ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে, অদ্ভূত ট্যালেন্টকে ঘিরে হইচই, দলে নেবে কেকেআর!

Last Updated:

IPL 2025 Mega Auction: আইপিএল ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিয়েছে একাধিক প্রতিভা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। তার আগে আলোচনায় বৈভব সূর্যবংশী।

News18
News18
আইপিএল ভারতীয় ক্রিকেটকে খুঁজে দিয়েছে একাধিক প্রতিভা। অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে পৌছে দিয়েছে অনেক তরুণকে। কেউ সেই রাজপথ ধরে নিজের সফর জারি রেখেছেন। অনেকেই আবার হারিয়ে গিয়েছেন। সামনেই আরও এক আইপিএলের মেগা নিলাম। তার আগে আলোচনায় একটি নাম বৈভব সূর্যবংশী।
নামের জন্য নয়, নিজের বয়স ও কাজের জন্যই আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। আপনারা জানলে অবাক হবে এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। আইপিএলের ইতিহাসে সবথেকে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে নিলামে অংশগ্রহণকারী হয়ে নজির গড়েছে বিহারের এই কিশোর।
ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূ্র্ধ্ব ১৯ ইয়ুথ টেস্ট সিরিজে শতরান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে যে সে তৈরি তা বুঝিয়ে দেন বৈভব। বাঁ হাতে ব্যাটিং-এর পাশাপাশি বাঁ হাতে স্পিন বলও করে সে। এই মাসেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে। সেই এশিয়া কাপে ভারতীয় দলের অংশ বৈভব।
advertisement
advertisement
মাত্র ১৩ বছর বয়সেই জানুয়ারি মাসে বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন বৈভব সূর্যবংশী। যদিও এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি সে। ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বৈভব করেছে মাত্র ১০০ রান। সর্বোচ্চ স্কোর ৪১। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি তাকে লাইমলাইটে এনে দেন।
advertisement
আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। সেখান চূড়ান্ত ৫৭৪ জনের তালিকায় নাম রয়েছে বৈভবের। নিলামের তালিকায় ৪৯১ নম্বর স্থানে রয়েছে সে। ৬৮ নম্বর সেটে আনক্যাপড প্লেয়ার হিসেবে নাম উঠবে বৈভবের। তরুণ প্রতিভার জন্য কেকেআ দর হাঁকায় কিনা সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025 Mega Auction: ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে, অদ্ভূত ট্যালেন্টকে ঘিরে হইচই, দলে নেবে কেকেআর!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement