advertisement

CSK vs DC: ক্রিকেটে ফিরে পন্থের প্রথম হাফ সেঞ্চুরি, চেন্নাইকে ১৯২ রানের টার্গেট দিল দিল্লি

Last Updated:

IPL 2024 CSK vs DC: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার পর আইপিএলে ফিরে প্রথম অর্ধশতরান করলেন ঋষভ পন্থ।

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে চ্যালেঞ্জিং টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দুর্ঘটনার পর আইপিএলে ফিরে প্রথম অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। এছাড়া হাফ সেঞ্চুরি করেন দিল্লির অপর তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। রান পেয়ছেন পৃথ্বি শ-ও। ২০ ওভার শেষে সিএসকের সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা রেখেছে দিল্লি ক্যাপিটালস।
ম্যাচ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বি শ। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা ওপেনার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ করেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৫৫ রান কর আউট হন ওয়ার্নার।
advertisement
advertisement
ওপেনিং জুটি ভাঙতেই দ্বিতীয় উইকেট দ্রুত পায় সিএসকে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ২৭ বল ৪৩ রান কর আউট হন পৃথ্বি শ। এরপর একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও অপরদিকে অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋষভ পন্থ। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন। অপরদিকে, মিচেল মার্শ ১৮ ও ট্রিস্টান স্টাবস খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। পন্থ নিজের হাফ সেঞ্চুরি করেন। ৩২ বলে ৫১ করে আউট হন তিনি। শেষে অভিষেক পোড়েল ৯ ও অক্ষর প্যাটেল ৭ করে অপরাজিত থাকেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CSK vs DC: ক্রিকেটে ফিরে পন্থের প্রথম হাফ সেঞ্চুরি, চেন্নাইকে ১৯২ রানের টার্গেট দিল দিল্লি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement