advertisement

MS Dhoni: ২২ গজ মাতানোর পর এবার 'গায়ক' ধোনি, ভাইরাল মাহির গানের ভিডিও

Last Updated:

IPL 2024 CSK Star MS Dhoni sing in an advertisement Viral Video: ৪২ বছরেও আইপিএল মাতাচ্ছেন এমএস ধোনি। তা সে উইকেটের পিছনে ড্রাইভ মেরে দুরন্ত ক্যাচ ধরা হোক আর ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকানো হোক। এবার গান গাইলেন ধোনি।

৪২ বছরেও আইপিএল মাতাচ্ছেন এমএস ধোনি। তা সে উইকেটের পিছনে ড্রাইভ মেরে দুরন্ত ক্যাচ ধরা হোক আর ব্যাট হাতে বড় বড় ছক্কা হাঁকানো হোক। এবার আইপিএলে সবেতেই নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন মাহি। কিন্তু এ তো গেল ক্রিকেটের কথা। ২২ গজের বাইরে ধোনি কতটা ভাল গান গাইতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মনের আনন্দে গান গাইতে দেখা গিয়েছে এমএস ধোনিকে। ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘বোলে জো কোয়েল’ গানটি গাইছিলেন মাহি। তা আবার জঙ্গলে ঘেরা রাস্তায় ই-বাইক চালাতে চালাতে। ২ লাইন গাইলেও ধোনির গান কিন্তু তাঁর ব্যাটিং ও কিপিংয়ের মতই সকলের মন জয় করে নিয়েছে। ‘মাহি মার রাহা হ্যায়’-এর মতনই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে ‘ধোনি গা রাহা হ্যায়’।
advertisement
advertisement
advertisement
আসলে এই ভিডিওটি একটি ই-বাইকের বিজ্ঞাপনের। সেখানেই ২ লাইন গানটি ধোনি নিজের গলায় গেয়েছেন। এই অ্যডটির মাধ্যমে ধোনি ফের একবার লাইমলাইট কেড়ে নিয়েছেন। ধোনির গান শুনে মুগ্ধ তাঁর কোটি কোটি ফ্যানেরা। অনেকেই পুরো গান শোনার আবদারও জানিয়েছেন। ‘মাহি মার রাহা হ্যায়’-এর মতনই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে ‘ধোনি গা রাহা হ্যায়’-এর ভিডিও।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: ২২ গজ মাতানোর পর এবার 'গায়ক' ধোনি, ভাইরাল মাহির গানের ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement