advertisement

কলকাতাকে বিশেষ উপহারে কেকেআরের, বাইশ গজের বাইরে ফের একবার মন জয় কিং খানদের

Last Updated:

শুধু বাইশ গজেই নয়, কেকেআর দায়বদ্ধ সামাজিকভাবেও৷ এর আগেও এই ধরণের ঘটনার নানা উদাহরণ দেখা গেছে ৷ কেকেআর এর আগেই পদক্ষেপ নিয়েছিল প্ল্যান্ট এ সিক্স ৷

#কলকাতা:শুধু বাইশ গজেই নয়, কেকেআর দায়বদ্ধ সামাজিকভাবেও৷ এর আগেও এই ধরণের ঘটনার নানা উদাহরণ দেখা গেছে ৷ কেকেআর এর আগেই পদক্ষেপ নিয়েছিল প্ল্যান্ট এ সিক্স ৷ অর্থাৎ কেকেআর ম্যাচে একটা ছয় মারলেই তারপ্রেক্ষিতে কেকেআর ম্যানেজমেন্ট কলকাতার বুকে একটি করে গাছ পোঁতবার অঙ্গীকার করেছিল ৷
মানুষ –প্রকৃতির কাছে দায়বদ্ধতা মেনে আর্থ ডে উপলক্ষ্যে ফের বিশেষ পদক্ষেপ নিল কেকেআর ৷ আর্থ ডে অর্থাৎ পৃথিবীর দিন ৷ তাই পৃথিবীকে ফিরিয়ে দেওয়ার বিশেষ সময় ৷ ইডেনে ম্যাচ চলাকালীন যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তা বিশেষ ভাবে রিসাইকল করে কেকেআর ৷ সেটাকে যেখানে সেখানে খালি জমিয়ে দেওয়া নয় ৷ ২০৬০৬ কেজি বর্জ্য পদার্থের মধ্যে ১৯১৭৩ কেজি সফলভাবে রিসাইকল করেছে কেকেআর ৷ আর বাদ গেছে মাত্র ৬.৮ শতাংশ ডাম্পিং করা হয়েছে ৷
advertisement
এই সব বর্জ্য দিয়ে বানানো এক বিশেষ ভাস্কর্য এবার ইডেনের প্রেক্ষাপটে গড়ে তুলল তারা ৷ আর্থ ডে –তে এই বিশেষ ভাস্কর্যের আবরণ উন্মোচন করলেন জুহি চাওলা, ভেঙ্কি মাইসোর, কেকেআরের কোচ জ্যাক কালিস,সহকারি কোচ সাইমন কাটিচ হাজির ছিলেন ৷
advertisement
এই অনুষ্ঠানে এসে দলের অন্যতম কর্ণধার জুহি চাওলা জানিয়েছেন পরিবেশ বাঁচাতে বর্জ্য কমানো খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ তাই তাঁর দাবি নিজেদের স্পনসরদেরও প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব বস্তু ব্যবহারের আহ্বান করেন তাঁরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতাকে বিশেষ উপহারে কেকেআরের, বাইশ গজের বাইরে ফের একবার মন জয় কিং খানদের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement