advertisement

Pak Inzi - India batting : সিনিয়রদের ব্যর্থতাতেই হার বলছেন ইনজি

Last Updated:

Inzamam feels India will come under pressure. যেভাবে একের পর এক ভারতীয় ব্যাটসম্যান খোঁচা দিয়ে আউট হয়েছেন, তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মনে করেন ইনজামাম উল হক। এই রোগ দ্রুত সারাতে না পারলে ভুগতে হবে আরও

লিডস টেস্টে সাড়ে তিন দিনে খেলা শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন প্রশ্ন উঠছে ভারতের ব্যর্থতা নিয়ে। ইনজি মনে করেন ব্যর্থতার কারণ সহজ। দলের সিনিয়র ব্যাটসম্যানরা ফ্লপ করছে। হয়তো দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ৯১ করেছেন, রোহিত এবং বিরাট অর্ধশত রান করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন রাহানে। রান করতে পারেননি ঋষভ পন্থ। সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং যে ধারাবাহিকতার জন্য পরিচিত, সেটাই দেখা যাচ্ছে না।
advertisement
এই সিরিজে বিরাটের গড় ২৪, রাহানের ১৯, পূজারার ৩২। প্রাক্তন পাকিস্তান তারকা মনে করেন কে এল রাহুল লর্ডসে দুটো ইনিংসে দুর্দান্ত ব্যাট করলেও, লিডস টেস্টে ফ্লপ হয়েছেন। সেটা একটা বড় ধাক্কা দিয়েছে ভারতকে। যেভাবে একের পর এক ব্যাটসম্যান খোঁচা দিয়ে আউট হয়েছেন, তাতে চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মনে করেন ইনজি। এই রোগ দ্রুত সারাতে না পারলে ভুগতে হবে আরও।
advertisement
advertisement
তবে দলের তরুণ ক্রিকেটারদের দোষ দিতে চান না তিনি। ইংল্যান্ডের মত কঠিন সফরে সিনিয়রদের সামনে থেকে পারফর্ম করে দেখাতে হয়। সেখানে যখন সিনিয়ররা ব্যর্থ, তখন জুনিয়রদের দিকে আঙুল তোলার মানে হয় না। তবে পন্থ একেবারে নতুন নন। অতীতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরান করেছেন। তাই জুনিয়র হলেও তাঁকে পিচ বুঝে শট খেলতে হবে জানিয়েছেন ইনজামাম।
advertisement
তবে ভারতীয় দল এই ধাক্কা খেয়ে ওভালে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া থাকবে জানিয়েছেন প্রাক্তন পাকিস্তান তারকা। তাছাড়া অতীতে ভারত যখন লজ্জাজনক পরাজয় ভুলে ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই করে সিরিজ জিতে এসেছে, তখন এবারও না পারার কারণ নেই। প্রয়োজনে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকারদের মত সিনিয়র কিংবদন্তিদের থেকে উপদেশ নেওয়ার যেতে পারে মনে করেন ইনজি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pak Inzi - India batting : সিনিয়রদের ব্যর্থতাতেই হার বলছেন ইনজি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement