Jasprit Bumrah: আইপিএলের আগে চোট জসপ্রীত বুমরাহের? তারকা পেসারকে নিয়ে বাড়ল চিন্তা!
- Published by:Sudip Paul
Last Updated:
Jasprit Bumrah Injury Concern: এই খবর সামনে আসতেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ, তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি এবং কর্ণাটকের এই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছেন।
আইপিএল ২০২৬ শুরুর ঠিক আগে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি আচমকাই বিসিসিআই-এর সেন্টার অব এক্সেলেন্সে যোগ দিয়েছেন। যদিও এটি চোটজনিত সমস্যা নাকি রুটিন চেকআপ, তা স্পষ্ট নয়। তবে ফ্যানেদের মনে তৈরি হয়েছে আতঙ্ক ও কৌতুহল।
এই খবর সামনে আসতেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ, তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি এবং কর্ণাটকের এই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছেন। তবে কোচ মাহেলা জয়াবর্ধনে আগেই জানিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় খেলোয়াড়দের কিছুটা অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বুমরাহ প্রতিটি ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁর মতে, বুমরাহ এমন একজন বোলার, যিনি প্রতিটি ম্যাচে প্রভাব ফেলেন এবং উইকেট এনে দেন। তাই তাঁর ওপর স্বাভাবিকভাবেই চাপও বেশি থাকে।
advertisement
advertisement
চোপড়া আরও বলেন, বুমরাহর চার ওভারই মুম্বাইয়ের জন্য সবচেয়ে মূল্যবান। পাওয়ারপ্লে, মাঝের ওভার এবং ডেথ—সব জায়গাতেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, ট্রেন্ট বোল্ট ও দীপক চাহার ফিট থাকলে নতুন বলে আক্রমণ আরও শক্তিশালী হবে মুম্বই ইন্ডিয়ান্সের।
advertisement
মুম্বাই ইন্ডিয়ান্স ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। গত মরশুমে তারা কোয়ালিফায়ার ২-এ উঠেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। এবার বুমরাহর পারফরম্যান্স এবং ফিটনেসই দলের সাফল্যে বড় ভূমিকা নেবে। তবে সঠিক কি কোন কারমে বুমরাহ বিসিসিআই-এর সেন্টার অব এক্সেলেন্সে গিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2026 6:48 AM IST








