সচিনকে নিয়ে কি বিতর্কিত মন্তব্য করলেন মনোহর পারিকর ?
Last Updated:
শুধু সচিনই নন, মঞ্জরেকর, গাভাস্কর, বেঙ্গসরকর, আগরকরের মত প্রাক্তন ভারতীয় তারকারা প্রত্যেকেই নাকি গোয়ার বাসিন্দা ৷
#মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এবার আজব একটা মন্তব্য করে বসলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ৷ আর সেটাও আবার সচিন তেন্ডুলকর প্রসঙ্গে ৷ কোনও রাখঢাক না করেই তিনি বলেন, সচিন মুম্বইয়ের নয়, আদতে গোয়ার ভূমিপুত্র ৷ যাদের নাম ‘কর’ দিয়ে শেষ হয়, তাঁরা আসলে গোয়ার মানুষ ৷
শুধু সচিনই নন, মঞ্জরেকর, গাভাস্কর, বেঙ্গসরকর, আগরকরের মত প্রাক্তন ভারতীয় তারকারা প্রত্যেকেই নাকি গোয়ার বাসিন্দা ৷ এক অনুষ্ঠানে সম্প্রতি পারিক্কর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের সেরা ক্রিকেটাররাই ‘কর’ পদবীযুক্ত। তাঁরা প্রত্যেকেই আসলে গোয়ার। চার শতক পূর্বে পর্তুগিজরা এদের পূর্বপুরুষদের তাড়িয়ে দিয়েছিল। ওরা হয়তো গোয়া জন্মাননি। তবে ওরা জিনগতভাবে গোয়ার।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 01, 2017 3:33 PM IST











