advertisement

কী কান্ড ! নিয়ম ভেঙে পুলিশের হাতে আটক পৃথ্বী

Last Updated:

জনগণকে করোনাবিধি মানতে বাধ্য করছে পুলিশ। তারকা হলেও রক্ষা নেই। শাস্তি পেতেই হবে। তাই ভারতের জাতীয় দলের তরুণ তারকা পৃথ্বী শ করোনাবিধি ভেঙে পড়েছেন বিপদে। তাঁকে আটকে রেখেছিল পুলিশ।

আইপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় পৃথ্বী কোলাপুর হয়ে গোয়ায় ছুটি কাটাতে যেতে চেয়েছিলেন। করোনাবিধি অনুযায়ী জরুরি প্রয়োজনে রাজ্য ছাড়তে হলে সঙ্গে ই-পাস থাকা বাধ্যতামূলক। কিন্তু পৃথ্বী শয়ের কাছে কোনো পাস ছিল না। সেই কারণেই আম্বলি এলাকায় যেতেই পুলিশ তাঁর গাড়ি থামায়। ই-পাস দেখাতে বললে পৃথ্বী ব্যর্থ হন। সঙ্গে সঙ্গেই মোবাইল ফোন থেকে অনলাইনে ই-পাশের আবেদন করেন তিনি। ই-পাস পাওয়ার পর তাঁকে ছাড়া হয়।
advertisement
করোনায় বন্ধ হওয়া আইপিএলে আইপিএলে শেষবার মাঠে দেখা গিয়েছিল পৃথ্বী শকে। টুর্নামেন্টে নিজের সেরা ফর্মে ছিলেন এই তারকা ওপেনার। ৮ ম্যাচে ৩টি হাফ-সেঞ্চুরিসহ করেছেন ৩০৮ রান। স্ট্রাইক রেট ১৬৬.৪৮। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন। এরপরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ফিরে বিজয় হাজারে ট্রফিতে ৮২৭ রান করেন। তবে ফর্মে থাকলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে তাঁর জায়গা হয়নি।
advertisement
advertisement
পৃথ্বী সম্পর্কে অবশ্য আগে বড় সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস দলে থাকার সুবাদে এই ছেলেটিকে খুব কাছ থেকে দেখেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক। পৃথ্বী যে আগামী দিনের মহাতারকা সেটা নির্দ্বিধায় জানিয়েছিলেন পন্টিং। ক্রিকেট মাঠে তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও, করোনা আক্রান্ত দেশে আরও দায়িত্বশীল কীভাবে হওয়া যায় সেটা শিখতে হবে পৃথ্বীকে। আশা করা যায় পুলিশের হাতে আটক থাকার ঘটনা তাঁর চোখ খুলে দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কী কান্ড ! নিয়ম ভেঙে পুলিশের হাতে আটক পৃথ্বী
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement