advertisement

ফের তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাল্লেকেলে টেস্টে নেই জাডেজা !

Last Updated:

এর আগেও জাডেজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল ৷

#কলম্বো:  প্রথম ইনিংস ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে পাঁচ ৷ ম্যাচের সেরা বাছতে বসে খুব একটা সময় ব্যয় করতে হয়নি ধারাভাষ্যকারদের ৷ কিন্তু চারদিনে কলম্বো টেস্ট জেতার পরেও সব কিছু ভাল গেল না ভারতের পক্ষে ৷ কারণ ম্যাচ শেষেই ম্যাচ রেফারি ঘোষণা করলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক ম্যাচ নির্বাসিত অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৷ এর ফলে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টের নায়ক ৷
শুধু এক ম্যাচ সাসপেনশনই নয়, জাডেজার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটেও নেওয়া হয়েছে ৷ আইসিসির ২.২.৮ ধারায় দোষী হওয়ায় জাডেজার শাস্তি ঘোষণা করা হয়েছে ৷ শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভারে ঘটনাটি ঘটে ৷ সেসময় ক্রিজে ব্যাট করছিলেন দিমুথ করুণারত্নে ৷ বল করছিলেন জাডেজা ৷ করণারত্নের একটা শট ধরে তাঁর দিকেই আবার ছুঁড়ে মারেন জাডেজা ৷ অত্যন্ত বিপজ্জনক সেই থ্রো ছিল বলে মাঠেই জাডেজাকে সতর্ক করেন আম্পায়ার ৷
advertisement
এর আগেও জাডেজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল ৷ পুরনো অপরাধ থাকায় জাডেজা শ্রীলঙ্কায় এসেছিলেন ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট সঙ্গে নিয়েই। গত বছর ইনদৌরে পিচের উপর দিয়ে দৌড়ে যাওয়ার জন্য এই পয়েন্টগুলো তাঁর নামের পাশে বসেছিল। এর সঙ্গে বল ছোড়ার এক পয়েন্ট যোগ হয়ে চার পয়েন্ট হওয়াতেই এক ম্যাচ নির্বাসিত হতে হল জাডেজাকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফের তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাল্লেকেলে টেস্টে নেই জাডেজা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement