advertisement

U19 World Cup 2020: যশস্বীর দুরন্ত শতরান, পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত

Last Updated:

১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত ৷

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ১৭২
ভারত অনূর্ধ্ব-১৯: ১৭৬/০ (৩৫.২ ওভার)
১০ উইকেটে জিতে ফাইনালে ভারত
advertisement
#পোচেফেস্ট্রুম: দক্ষিণ আফ্রিকার মাঠে নতুন কীর্তি টিম ইন্ডিয়ার ছোটদের ৷ পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত ৷ পাকিস্তানের ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪.৪ ওভার বাকী থাকতেই ম্যাচ হেলায় জিতল গর্গ ব্রিগেড ৷ যশস্বী জয়সওয়াল (১০৫ নট আউট)-এর পাশাপাশি ৫৯ রানে নট আউট থাকেন সাক্সেনা ৷
advertisement
এই টুর্নামেন্টে ভারত ধারাবাহিকভাবে ভাল খেলে এসেছে ৷ গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টার ফাইনাল সব ম্যাচই একপেশেভাবে জিতেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ৷ মঙ্গলবারও  প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় তারা ৷ এরপর জাপানের বিরুদ্ধে হেলায় জেতার পর নিউজিল্যান্ডকেও ৪৪ রানে হারায় ভারত ৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানের ব্যবধানে হারায় যশস্বীরা ৷ এদিন পাকিস্তানের বিরুদ্ধেও একপেশে জয়ই পেল টিম ইন্ডিয়া ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করে উঠতে পারল না পাকিস্তান ৷ ত্যাগী, মিশ্রদের দাপটে পুরো ৫০ ওভারও এদিন খেলতে পারল না তারা ৷ পাকিস্তানের ইনিংস থামল ১৭২-এ ৷ ওপেনার হায়দার আলি (৫৬)এবং অধিনায়ক রোহেল নাজির (৬২) বাদে বলার মতো রান পাননি কেউই ৷ ভারতীয় বোলারদের মধ্যে মিশ্র ৩টি এবং ২টি করে উইকেট পেয়েছেন কার্তিক ত্যাগী এবং রবি বিষ্ণোই ৷ পাশাপাশি ১টি করে উইকেট পেয়েছেন আঙ্কোলেকর এবং জয়সওয়াল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup 2020: যশস্বীর দুরন্ত শতরান, পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement