কেটে গেল সব আশঙ্কা! শীঘ্রই ৩ বার ভারত-পাকিস্তান 'ক্রিকেট যুদ্ধ'! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হোস্টিং অধিকার থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতেই। তবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়ালি অংশ নেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ থাকায় এই বছর টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে ও সূত্রের খবর অনুযায়ী, ভারত ও পাকিস্তানকে রাখা হতে পারে একই গ্রুপে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কমপক্ষে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি গ্রুপ পর্বে এবং অপরটি সুপার সিক্সে। উভয় দল ফাইনালে উঠলে দর্শকরা তৃতীয়বারের মতো এই মহারণ উপভোগ করতে পারবেন।
advertisement
সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। এর জেরে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারত এশিয়া কাপে অংশ নাও নিতে পারে। তবে বিসিসিআই এই খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। বিসিসিআই সচিব দেবজিত শাইকিয়া জানিয়েছেন, “আমাদের সহ-সভাপতি এসিস বৈঠকে অংশ নিয়েছেন। অফিসিয়াল ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে।”
advertisement
advertisement
উল্লেখ্য, সর্বশেষ ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে। যেখানে ভারত তার সব ম্যাচ খেলেছিল নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে আশঙ্কা দূর হওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 25, 2025 1:32 PM IST










