advertisement

CWC 2019: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ভুবি, তাঁর চোট কতটা গুরুতর ?

Last Updated:
#ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীনই ভারতীয় দলের জন্য চিন্তার খবর ৷ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এদিন মাঠের বাইরে চলে যেতে হয় ভুবনেশ্বর কুমারকে ৷ বাকী ম্যাচে আর বল করতে পারেননি তিনি ৷ মাত্র ২.৪ ওভারই এদিন বল করতে পেরেছিলেন ভুবি ৷ তাঁর চোট কতটা গুরুতর, সেটা অবশ্য এখনও জানা যায়নি ৷
প্রায় ৮ ওভারের মতো কম বল করায়, ভুবনেশ্বরের ওভারগুলি কাকে দিয়ে করানো হবে, তা নিয়ে স্বভাবতই কিছুটা চিন্তায় ছিলেন ভারত অধিনায়ক ৷ কিন্তু বল হাতে ঠিক সময় জ্বলে উঠলেন বিজয় কুমার-হার্দিক পান্ডিয়ারা ৷ ভুবনেশ্বর কুমারের পরিবর্তে বল করতে এসে সফল বিজয়। বল করার সময়ে পড়ে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবি। তাঁর চোট ভারতীয় শিবিরকে ধাক্কা দিয়ে গেল। বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি। এদিন ভুবির অভাব বোধ করতে দিলেন না টিম ইন্ডিয়ার বাকী বোলাররা। ইমাম ফিরে যাওয়ার পরে বাবর আজম ও ফকর জামান পাকিস্তানের ইনিংস টানছিলেন। কুলদীপ ফেরান বাবর (৪৮) ও ফখরকে (৬২)। অভিজ্ঞ মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে এরপর পর পর দু’ বলে ফিরিয়ে ভারতকে ম্যাচে চালকের আসনে আনতে সফল হার্দিক পান্ডিয়া ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC 2019: হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ভুবি, তাঁর চোট কতটা গুরুতর ?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement