advertisement

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে জেনে নিন কিছু তথ্য

Last Updated:

মঙ্গলবার টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ধোনির ভারত ৷ নাগপুরে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে ধোনিরা এখন যে ফর্মে রয়েছেন, তাতে এবারের বিশ্বকাপে তাঁরাই হট ফেভারিট ৷ তবে টি২০-তে কোনও দলকেই আগের থেকে ফেভারিট ধরা যায় না ৷

#নাগপুর :  মঙ্গলবার টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ধোনির ভারত ৷ নাগপুরে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে ধোনিরা এখন যে ফর্মে রয়েছেন, তাতে এবারের বিশ্বকাপে তাঁরাই হট ফেভারিট ৷ তবে টি২০-তে কোনও দলকেই আগের থেকে ফেভারিট ধরা যায় না ৷ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে তাই নীচের তথ্যগুলো একটু জেনে নিন-
১. ভারতের বিরুদ্ধে গত চারটে টি২০ ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড ৷ দু’বার এর মধ্যে আগে ব্যাট করেছে তাঁরা ৷ এবং দু’বার রান তাড়া করে জিতেছে কিউইরা ৷
CRICKET-WT20-2016-NZL-TRAINING
advertisement
২. ইংল্যান্ড হল একমাত্র দল যারা টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হয়েও টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারেনি ৷ বাকি সময় আয়োজক দেশই তাদের প্রথম ম্যাচ জিততে সফল ৷ এবছর আয়োজক দেশ ভারত ৷ ধোনিরা মঙ্গলবার কী করেন, সেটাই এখন দেখার ৷
advertisement
৩. নাগপুর স্টেডিয়ামে এই নিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে চলেছে ভারত ৷ এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে হারতে হয়েছিল মেন ইন ব্লু’রা ৷
৪. ঘরের মাঠে টি২০ রেকর্ড খুব একটা ভালো নয় ধোনিদের ৷ সাতটা ম্যাচ জিতলেও আটটায় এর আগে হেরেছে ভারত ৷ যদিও শেষ দুটি টি২০-তে ঘরের মাঠে জিতেছে ভারত ৷
advertisement
৫. চলতি বছরে ইতিমধ্যেই ১১৭ গড়ে ৩৫২ রান টি২০-তে করে ফেলেছে বিরাট কোহলি ৷ গত দশটি ইনিংসের মধ্যে আটটিতেই ৪০ রানের বেশি করেছেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে জেনে নিন কিছু তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement