advertisement

ক্যাপ্টেন কোহলির স্বপ্নের ইনিংসই বার্মিংহ্যামে ভারতের আশা জিইয়ে রাখল

Last Updated:
ইংল্যান্ড: ২৮৭ ও ৯/ ১ (৩.৪ ওভার)
ভারত: ২৭৪
দ্বিতীয় দিনের শেষে ২২ রানে এগিয়ে ইংল্যান্ড ৷ হাতে রয়েছে ৯ উইকেট
advertisement
#বার্মিংহ্যাম: প্রথম ইনিংসে ভারতের রান ২৭৪ রান ৷ স্কোরবোর্ডে কোহলির নামের পাশে লেখা রয়েছে ১৪৯ ৷ অর্থাৎ দলের বাকীদের সবার একত্রে সংগ্রহ মাত্র ১২৫ রান ৷ বৃহস্পতিবার এজবাস্টনে কাপ্তান সুলভ স্বপ্নের ইনিংসটাই খেলে ফেললেন দিল্লির ছেলে ৷ আর একারণেই হয়তো তিনি ‘কিং কোহলি’ ৷ ইংল্যান্ড পেসারদের দাপটে দলের ব্যাটিংয়ের যখন শোচনীয় অবস্থা ৷ তখন একাই হাল ধরলেন বিরাট ৷
advertisement
অধিনায়কের ব্যাটে ভর করেই দিনের শেষে ভদ্রস্থ স্কোর খাঁড়া করতে সফল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিনের ম্যাজিক ডেলিভারিতে ফের একইভাবে বোল্ড অ্যালিস্টার কুক ৷ দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড এগিয়ে মাত্র ২২ রানে ৷
DjnKI-DX0AAj5wV
স্যামুয়েল কারান ৷ ইংল্যান্ডের এই ২০ বছরের বাঁ হাতি পেসারেই কম্পন ধরিয়ে দিয়ে যান ভারতের টপ অর্ডারে ৷ বিজয় (২০), ধাওয়ান (২৬), রাহুল (৪) প্রত্যেকেই এদিন তাঁর শিকার ৷ একমাত্র কোহলি বাদে এদিন বলার মতো রান পাননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ রাহানে (১৫), পাণ্ডিয়া (২২) এবং কার্তিক (০) প্রত্যেকেই চূড়ান্ত ব্যর্থ ৷ ৭৪ রান দিয়ে চার উইকেট নেন কারান ৷ কিন্তু বাকীদের ব্যর্থতার দিনে ক্যাপ্টেনের ব্যাট চলাটাই যে কোনও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বিশেষত বিদেশ সফরে প্রথম টেস্টেই অধিনায়কের রান পাওয়াটা দলের বাকীদেরও বিরাট আত্মবিশ্বাস জোগাবে ৷ কোহলির এদিনের ইনিংসটা ছিল ২২টি চার এবং একটি ছক্কায় সাজানো ৷ বল করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড ওপেনার অ্যালিস্টার কুকের উইকেটটাও অনেকটাই মনোবল বাড়াবে ভারতীয় দলের ৷ এই টেস্টের ভবিষ্যত কী ? উত্তরটা হয়তো শুক্রবার তৃতীয় দিনেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাপ্টেন কোহলির স্বপ্নের ইনিংসই বার্মিংহ্যামে ভারতের আশা জিইয়ে রাখল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement