advertisement

গোলাপি বলের টেস্টের প্রথম দিনে যা যা থাকছে ইডেনে.. দেখে নিন তালিকা

Last Updated:
#কলকাতা: অশীতিপর থুরথুরে নয়। পঁচাশি বছরে গোলাপি ইডেন। আজ শুরু ইতিহাসের আর এক অধ্যায়। তার আগেই হাউজফুল। এরমধ্যেই মহারাজের স্বপ্ন আজ সার্থক হচ্ছে ৷ ইডেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ৷ উত্তেজনার আঁচে টগবগ করে ফুটছে গোটা শহর...বা তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশ ৷ ইতিমধ্যেই শহরে এসে পৌঁছে গিয়েছেন কপিল দেব, শচিন তেন্ডুলকর, সানিয়া মির্জারা ৷ এসে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৷
ভারতে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট হবে আজ। এই ঐতিহাসিক টেস্টকে ঘিরে নানা অনুষ্ঠানে মোড়া ইডেনের প্রথমদিন-
• একদম প্রথমে থাকছে পুলিস ব্যান্ড শো।
advertisement
• এরপর তারপর HIV আক্রান্ত শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন দু’দেশের ক্রিকেটাররা।
• এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে গিয়ে দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হবেন।
advertisement
• ১২.৫০-এ ইডেন বেল বাজিয়ে টেস্ট ম্যাচ শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা ৷
• দুপুর সাড়ে ১২ টায় টস হবে বিশেষ সোনার কয়েন দিয়ে।
• টস-এর পর দু'দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষার দু’টি জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে আজ ৷
• প্রথম সেশনের খেলা শুরু হবে দুপুর ১টায়।
advertisement
• প্রথম ব্রেক বিকেল ৩টে থেকে ৩:৪০ পর্যন্ত ৷ ওই সময় ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্র সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং অনিল কুম্বলেকে নিয়ে নিয়ে মাঠেই হবে বিশেষ চ্যাট শো।
• বিকেল ৩:৪০-এ শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা।
• দ্বিতীয় ব্রেকে বিকেল ৫:৪০ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৷
advertisement
• প্রাক্তন ভারতীয় অধিনায়কদের গাড়ি করে ইডেন প্রদক্ষিণ করানো হবে পাশাপাশি থাকবেন ক্রীড়াজগতের অন্যান্য নক্ষত্ররাও।
• সন্ধে ৬টা থেকে শুরু হবে দিনের শেষ সেশনের খেলা।
• ম্যাচ শেষে ইডেন মাতাবেন রুনা লায়লা।
• এরপর ২০০০ সালে সৌরভের নেতৃত্বে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দু দেশের ক্রিকেটারদের সংবর্ধিত করা হবে। সংবর্ধনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
• এরপর সংবর্ধিত করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
• এরপর শেষ পাতে সঙ্গীত পরিবেশন করবেন জিত্‍ গাঙ্গুলি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গোলাপি বলের টেস্টের প্রথম দিনে যা যা থাকছে ইডেনে.. দেখে নিন তালিকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement