advertisement

ক্যাপ্টেন কোহলির ব্যাটই সেঞ্চুরিয়ানে আশার আলো টিম ইন্ডিয়ার

Last Updated:

ক্যাপ্টেন কোহলির ব্যাটেই সেঞ্চুরিয়নে প্রতিরোধ গড়ছে ভারত।

#জোহানেসবার্গ: ক্যাপ্টেন কোহলির ব্যাটেই সেঞ্চুরিয়নে প্রতিরোধ গড়ছে ভারত। রবিবার দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার ৩৩৫-এর জবাবে ভারতের শুরুটা আদৌ ভাল হয়নি। ১০ রানে ফিরে যান শিখরের বদলে প্রথম এগারোয় ঢোকা রাহুল। এরপর প্রথম বলেই মুরলি বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন পূজারা। সেখান থেকে দলকে টেনে তোলে বিজয়-বিরাটের ৭৯ রানের জুটি।
মুরলি বিজয় সেট হয়েও ৪৬ রানে ফিরে যান কেশব মহারাজের বলে। রোহিত এবং পার্থিবকে দ্রুত হারিয়ে ফের চাপে পড়ে ভারত। তবে অধিনায়ককে সঙ্গত দিয়ে ক্রিজে রয়েছেন হার্দিক। আর পরিস্থিতি সামলে বিরাট অপরাজিত ৮৫ রানে। ফলো-অন সামলে দিনের শেষে ভারত ৫ উইকেটে ১৮৩। এর আগে সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় সকালে আফ্রিকাকে ৩৩৫ রানে গুটিয়ে দেয় ভারত। ডুপ্লেসি ৬৩ রানে ফেরেন। অশ্বিন একাই চারটে আর ঈশান্ত ৩ উইকেট নেন। এদিনই শামির ঝুলিতে এল তাঁর শততম টেস্ট উইকেট। তৃতীয় দিন কোহলির ব্যাটেই দাঁড়িয়ে সিরিজে ভারতের ভবিষ্যত।
advertisement
অধিনায়ক বিরাটের ব্যাটই যে এখন সেঞ্চুরিয়ানে ভারতীয় দলের একমাত্র ভরসা, তা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে স্বীকার করে নেন ইশান্ত শর্মাও ৷ তিনি বলেন, ‘‘এই পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। বিরাট যে ভাবে খেলছে, তা একেবারে অন্য রকম। ওর সঙ্গে হার্দিকও যদি দাঁড়িয়ে যায়, তা হলে আমরা ম্যাচ জিততে পারি। আগের দিন চায়ের পরে ওর করা দুটো রান আউটই খেলাটাকে ঘুরিয়ে দিয়েছিল। ওই ফের ঘুরিয়ে দিতে পারে খেলা। বিরাটের সঙ্গে যদি ব্যাটিংটা ভাল করে দিতে পারে।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাপ্টেন কোহলির ব্যাটই সেঞ্চুরিয়ানে আশার আলো টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement