পাঁচ বছরের জন্য পাক আম্পায়ার রউফকে সাসপেন্ড করল বিসিসিআই
Last Updated:
তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ শেষপর্যন্ত তাই পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করারই সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷
#মুম্বই: তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ শেষপর্যন্ত তাই পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করারই সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ এই নির্বাসনের অর্থ হল, ভারতীয় বোর্ডের যে কোনও খেলাতেই আর আম্পায়ারিং করতে পারবেন না রউফ ৷ পাকিস্তানের এই আম্পায়ারের বিরুদ্ধে মুম্বই পুলিশের ‘ওয়ান্টেড’ চার্জশিট ঝুলতেই এই সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড ৷ আইপিএল ২০১৩-এ বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর পরই রউফ ভারত ছেড়েছিলেন ৷ কারণ মুম্বই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ৷ এবার তাই আর অপেক্ষা না করে রউফকে নির্বাসনে পাঠানোরই সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 12, 2016 5:20 PM IST











